০৩:৩৪ এম
আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদে গঠিত এ পর্ষদে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাসিব বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূৎফা বিনতে রব্বানী।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট নতুন পর্ষদ গঠন করা হয়।
কমিটিতে নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার মাহমুদ জুয়েল, সংগঠন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আয়াত আলী, সম্পাদক শিল্প ও শিক্ষা অনুষ্ঠান হিসেবে জোবায়ের ইকবাল টোটেম, কোষাধ্যক্ষ হিসেবে জেবুন নাহার রুমা এবং দপ্তর সম্পাদক হয়েছেন রেবেকা সুলতানা লিজা। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ আজহারুল হক, সুবিদিতা চন্দ সোনালী, ডলি দাস ও বনি আমিন তাকি।
আরও পড়ুন: ৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার
এর আগে সকাল থেকেই বাকশিল্পাঙ্গনের দ্বিবার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে সদস্যদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সংস্কৃতি বিকাশ কেন্দ্র। সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সভার আনুষ্ঠানিক কার্যক্রম।
এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, আলোচনা, নতুন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন পর্ষদ গঠনের মধ্য দিয়ে সভার কার্যক্রম এগিয়ে চলে।
আনুষ্ঠানিকতা শেষে সকল সদস্য একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। অনুষ্ঠানে দিনভর আবৃত্তি, গান এবং প্রাণবন্ত আড্ডায় কখন যে দুপুর গড়িয়ে বিকাল হয়েছে, তা যেন কেউ টেরই পাননি। গল্প-আড্ডার রেশ কাটছিল না কিছুতেই। তাই সহজে ঘরে ফেরার তাড়া ছিল না কারও।
আরও পড়ুন: হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন