ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য


আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ করল যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। সোমবার (১৩ জুলাই) স্কাই নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থাটির মতে, যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটার পর, মন্ত্রীরা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বিপুল প্রতিশ্রুতির মাধ্যমে ‘জাতীয় নিরাপত্তা (রাষ্ট্রীয় হুমকি) বিল’টি দ্রুত পাস করার ব্যবস্থা নিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই পদক্ষেপের ফলস্বরূপ, এই গোষ্ঠীর সদস্য হওয়া, এর সভায় যোগদান করা কিংবা জনসমক্ষে এর প্রতীক বহন করার কাজকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান

আইআরজিসি, যা ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার প্রতি অনুগত একটি অভিজাত সামরিক বাহিনী হিসেবে কাজ করে আসছে।

স্কাই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এর উদ্দেশ্য হলো ‘নির্দিষ্ট সংস্থাগুলোর স্বার্থ ও উদ্দেশ্য সাধনে নিয়োজিত ব্যক্তিদের বাধা দেয়া’।

এতে আরও বলা হয়েছে যে, নতুন এই আইন লঙ্ঘনের কারণে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড অথবা জরিমানা হতে পারে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে অভিযান, ফ্ল্যাট থেকে উদ্ধার পৌনে ৩ কোটি টাকার ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কক্সবাজারে অভিযান, ফ্ল্যাট থেকে উদ্ধার পৌনে ৩ কোটি টাকার ইয়াবা

কক্সবাজার সদর থানার এলাকা থেকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

সোমবার (১৩ জুলাই) বিকেলে, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৩টার দিকে কক্সবাজার সদর থানাধীন জুমছড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রিয়াশীল ছিল। অভিযান চলাকালীন ওই এলাকার একটি তালাবদ্ধ ফ্ল্যাট রুমে তল্লাশি করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, সরকার তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক চাপ, হতাশা এবং আত্মহত্যা প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মানসিক পুনর্বাসন এবং ট্রমা-পরবর্তী সেবা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিরোধী দলের সদস্য মু. মিজানুর রহমানের প্রশ্নের জবাব দেন মন্ত্রী।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবার দেশে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যার কারণে মৃত্যু হয়, যাদের একটি উল্লেখযোগ্য অংশ তরুণ ও কিশোর-কিশোরী।

তিনি আরো জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মনোরোগ বিভাগের মাধ্যমে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং এবং ট্রমা কেয়ার প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে শহীদ পরিবার ও আহতদের জন্য দীর্ঘমেয়াদি মানসিক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাভুক্ত এমএইচজিএপি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ট্রমা-পরবর্তী মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জÑ এই চারটি জেলায় আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এ কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে কাউন্সেলিং, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরো জানান, এমএইচজিএপি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় খুলনা, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বান্দরবান, সিলেট, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামÑ এই ১০ জেলার প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ের চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে দক্ষ করে তোলা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘কাইন্ড টু মাইন্ড’সহ বিভিন্ন জাতীয় সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে চেষ্টা চালানো হচ্ছে। তদুপরি, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালনসহ জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি জানান, আগে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক শতাংশেরও কম স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো। তবে, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগের মাধ্যমে চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির প্রায় ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে। এর ফলে মানসিক স্বাস্থ্য খাতের বরাদ্দও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের বার্ষিক পরিচালন বাজেটে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতালের জন্য পৃথক বরাদ্দ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি, আতঙ্কিত স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


ফেনীতে আবারও বাড়ছে মুহুরী নদীর পানি, আতঙ্কিত স্থানীয়রা

 

ফেনীর মুহুরী নদীর পানি বাড়ছে। টানা বর্ষণ ও উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানিয়েছেন, উজানে ভারি বৃষ্টিপাত হলে দ্রুতই নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬০ মিটার। এটি বিপৎসীমার ১২ দশমিক ৫৫ মিটার থেকে ৯৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীটির পানির স্তর বাড়তে থাকায় নদীর তীরে বসবাসকারী মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

তারা জানাচ্ছেন, প্রতিবছর বর্ষার সময় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন একটি নিয়মে পরিণত হয়েছে। তারা ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সম্প্রতি একনেকে অনুমোদিত প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ দ্রুত বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা।

ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মো. মোর্শেদ বলেন, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই আমাদের দুশ্চিন্তার শুরু হয়। নদীর পানি বাড়লে স্বাভাবিক থাকা যায় না। পানি এখনও বিপৎসীমার নিচে থাকলেও উজানে ভারী বৃষ্টি হলে কী হবে সে বিষয়ে চিন্তা রয়েছে।

একই উপজেলার জগতপুর এলাকার বাসিন্দা নূর নবী বলেন, ‘গত দুই বছরেও বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। তাই এবারও পানি বাড়ার খবর শুনে মানুষ আতঙ্কিত। ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত মেরামত ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুন প্রকল্পের কাজ দ্রুত শুরু হলে মানুষের উদ্বেগ অনেকটাই কমবে।’

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ‘সোমবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধীরে ধীরে এ বৃষ্টিপাত কমতে পারে।’

পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছেন, ‘অন্যান্য সময়ের তুলনায় এবার পানির বৃদ্ধির পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। গত কয়েক দিন ধরে কিছু সময় পানি বাড়লেও পরে আবার কমে গেছে। সর্বশেষ আজ সকাল থেকে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। সকাল ৬টায় মুহুরী নদীর পানির স্তর রেকর্ড করা হয় ৯ দশমিক ৩৫ মিটার, বিকেল ৫টায় তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬০ মিটারে। পানি বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে বাঁধের একাধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত হতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


রংপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীর (৫৯) উপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন, যেখানে পাঁচজনকে আসামি করা হয়েছে।

মানসিকভাবে অসুস্থ ওই নারী বড় দরগাহ ইউনিয়নের ডাসারপাড়া গ্রামের বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে আছেন পার্বতীপুর গ্রামের বিদ্যুৎ সরকার, রতন মিয়া, হবিবর রহমান, মিথুল এবং পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া গ্রামের হাফিজার রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ১ জুলাই রাতে ১০টার দিকে ওই নারী বাড়ি থেকে বেরিয়ে যান। প্রবল বৃষ্টির কারণে তিনি পীরগঞ্জ ইউনিয়নের বারাইপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের বারান্দায় আশ্রয় নেন। পরে ২ জুলাই রাত ২টার সময় পাঁচ অভিযুক্ত তাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে যান বড় দরগাহ ইউনিয়নের পার্বতীপুর গ্রামের একটি মুদি দোকানে। সেখানে দোকানটি বন্ধ করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

অভিযোগে আরও বলা হয়েছে, ভুক্তভোগী যখন চিৎকার করেন, তখন আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি সচেতন রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি বর্তমানে রংপুরে আছি। এখনও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানি না। থানায় ফিরে খোঁজ নিয়ে আমি জানাতে পারব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%