০৩:২৪ পি.এম
ইরান দাবি করেছে যে, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ও কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ সিরিজের তিনটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই চালকবিহীন মার্কিন গোয়েন্দা ও নজরদারির ড্রোনগুলো ভূপাতিত করার বিষয়টি সোমবার রাতে পৃথক দুটি বিবৃতির মাধ্যমে জানায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির জনসংযোগ বিভাগ বিবৃতিতে জানায়, কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন উন্নত ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, আইআরজিসির মহাকাশ বাহিনীর পরিচালিত এসব প্রযুক্তির মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ
এছাড়া, বিবৃতিতে আরো বলা হয়েছে, সর্বশেষ ঘটনাসহ এ ধরনের যুক্তরাষ্ট্রের চারটি ড্রোন আইআরজিসির সদস্যদের হাতে আটক হয়েছে। বাহিনীটি দাবি করেছে যে, এসব ড্রোন মোতায়েন করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
অন্য এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত ও ভূপাতিত করেছে। বাহিনীর দাবি, এটি যুক্তরাষ্ট্রের ৫৫তম এমকিউ-৯ ড্রোন, যা তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
এসব ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী ও সেন্টকমের কমান্ডার ব্র্যাড কুপারের জন্য আরেকটি ব্যর্থতা বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে বহুল প্রতীক্ষিত গণহত্যার রায় শুনছেন হাজারো রোহিঙ্গা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন