০২:৩৯ পি.এম
মুসলিম ওয়ার্ল্ড লিগ (এমডব্লিউএল) সৌদি আরবে ইরান সমর্থিত হুথিদের হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে পরিচালিত হামলা পবিত্র স্থানগুলোর ধর্মীয় মর্যাদা এবং পবিত্রতার পরিপন্থি।
মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুল করিম আল-ইসা মন্তব্য করেছেন, হুথিদের এই ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী মানসিকতার প্রতিফলন, যা ধর্মীয় পবিত্রতা লঙ্ঘন করে। তিনি আরও বলেন, এটি ধর্ম ও মুসলমানদের প্রতি বিশ্বাসঘাতকতার সমার্থক।
জেদ্দাভিত্তিক এই সংস্থাটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি, বেসামরিক নাগরিক এবং পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
আরও পড়ুন: ইরানে যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮৯ হাজার কোটি টাকা
এদিকে, সংঘাত পুনরায় শুরু হওয়ার পর মক্কা ও মদিনার আশপাশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে, সৌদি আরবের এই অভিযোগগুলো অস্বীকার করেছে হুথিরা।
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন