০৪:৪১ পি.এম
ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ মুফতি আমির হামজাকে একজন অত্যন্ত সরল ও সহজ-সরল ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন।
তাশরীফ রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এই মন্তব্য করেন।
তিনি জানিয়েছেন, আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের চলাফেরার অভিজ্ঞতার ভিত্তিতে তাকে তিনি একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন।
আরও পড়ুন: ভাগ্য বদলের আশায় আঙুলে ‘পাথরের আংটি’ পরা জায়েজ কিনা?
পোস্টে তাশরীফ উল্লেখ করেন, ‘মুফতি আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’
এছাড়া, আমির হামজার সম্মান বৃদ্ধির জন্য দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন