ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইমাম-খতিবদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা


ইমাম-খতিবদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা

ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে একটি প্রতারক চক্র। ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।

শনিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে। কখনো টেলিফোন, কখনো মোবাইল ফোন, আবার কখনো সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থिक তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

আরও পড়ুন: সাভারে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বিশেষ করে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য বা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তাহলে সেটি প্রতারণার অংশ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় দেশের সব ইমাম, খতিব, মুয়াজ্জিন ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোনকলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, ওটিপি, পিন নম্বর বা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: খতমে নবুওয়াতের আকিদা ঈমানের অপরিহার্য শর্ত: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নিতে হবে।

এছাড়া প্রতারণার কোনো চেষ্টা বা সন্দেহজনক যোগাযোগের ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা দুঃখজনক ও নিন্দনীয়।

সবার সহযোগিতা ও সচেতনতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশন ইমাম, খতিব, মুয়াজ্জিন ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুনের ঘটনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ঝোপের আড়ালে মিলল ব্রাজিলের তৈরি পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


চট্টগ্রামে ঝোপের আড়ালে মিলল ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রামে, কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের একটি ঝোপের ভিতর থেকে পুলিশ একটি ব্রাজিলে তৈরি ৯ মিলিমিটার পিস্টল উদ্ধার করেছে।

এটি শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়ের নিকটস্থ একটি ঝোপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের উদ্ধারকৃত অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। অস্ত্রের এক পাশের অংশে ‘টরাস’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ লেখাটি খোদাই করা দেখা যাচ্ছে।

এটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের আধা-স্বয়ংক্রিয় পিস্তল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। পুলিশ ধারণা করছে, এটি আগে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলছেন, পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে। তারা এই বিষয়টি তদন্ত করছেন যে, এটি কীভাবে সেখানে এসেছে, কারা এটি ফেলে গেছে এবং এর সাথে কি কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিকদার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ পি.এম


গণ-অভ্যুত্থানের পর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শিকদার গ্রেপ্তার

গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টে কাশিমপুর কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের সুযোগে বন্দিদের সঙ্গে পালিয়ে যান হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. আব্দুল্লাহ শিকদার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর, তার গ্রেফতারের খবর দিয়েছে র‌্যাবের সদস্যরা।

 

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়, এমনটি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি, শনিবার (১১ জুলাই) সকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।

তিনি জানিয়েছেন, কারাগারে সহিংসতা ও অগ্নিসংযোগের সময় একটি বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা অস্থায়ী মই ব্যবহার করে শিকদার অন্য বন্দিদের সঙ্গে পালিয়ে গেছেন। এরপর তিনি পরিচয় গোপন করে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব আরও জানায়, ২০২১ সালে সুদের টাকা আদায়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি ও কুড়াল দ্বারা হত্যার ঘটনায় আব্দুল্লাহ শিকদারসহ তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। ওই রায়ের পর থেকে শিকদার দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন।

র‍্যাব জানিয়েছে, কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামুদ্রিক খাতের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


সামুদ্রিক খাতের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের ক্যাপ্টেন আসিফ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন আসিফ আহমেদ বর্তমানে দেশের সামুদ্রিক খাতে অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার অর্জনের পথে রয়েছেন। তিনি জাতিসংঘ আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মর্যাদাপূর্ণ ‘লেটার অফ কমেন্ডেশন্স ফর এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি-২০২৬’ (সমুদ্রে অসাধারণ বীরত্বের জন্য সর্বোচ্চ আন্তর্জাতিক পুরস্কার)-এর জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন। আগামী ১৪ ডিসেম্বর, ২০২৬ তারিখে, এই পুরস্কারটি সংস্থাটির লন্ডনস্থ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। চলতি বছরের শুরুতে, কেবলমাত্র একটি ঘটনার জন্য, ক্যাপ্টেন আসিফকে এই বৈশ্বিক স্বীকৃতির জন্য মনোনীত করা হয়েছে।

তিনি কর্ণফুলী চ্যানেলে নিজের জীবন বাজি রেখে দক্ষতার সঙ্গে একটি বড় ধরনের শিল্প ও পরিবেশগত মহাবিপর্যয় মোকাবেলা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে, গত ২০ জানুয়ারি লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি পরিবাহী ১৫৯.৯ মিটারের জাহাজ ‘গ্যাস হারমোনি’কে ইউনাইটেড ট্যাংক টার্মিনাল জেটিতে ভেড়ানোর (বার্থিং) কাজ করছেন আসিফ। জাহাজটিতে ছিল ৫১৫ মেট্রিক টন প্রোপেন এবং ৪,৫৭০ মেট্রিক টন বিউটেন গ্যাস। হঠাৎ করেই, পূর্বের কোনো সতর্কবার্তা ছাড়াই, বিশাল জাহাজটির ইঞ্জিন ও স্টিয়ারিং বিকল হয়ে যায়।

প্রবল স্রোতের টানে মুহূর্তের মধ্যে জাহাজটি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন হয়ে অভাবের দিকে ধেয়ে যেতে থাকে। এক্ষেত্রে যদি জাহাজটির সঙ্গে কাফকো অ্যামোনিয়া জেটির সংঘর্ষ ঘটে তবে একটি ভয়াবহ ধারাবাহিক বিস্ফোরণের সম্ভাবনা ছিল। বিস্ফোরণের ফলে চট্টগ্রাম নগরীতে ব্যাপক প্রাণহানি ঘটতে পারতো এবং শহরের বাসযোগ্যতা দীর্ঘ সময়ের জন্য হারাতো। আরও ভয়াবহ ছিল বন্দরের স্পর্শকাতর স্থাপনার মারাত্মক ক্ষতি এবং দেশের প্রধান এই সামুদ্রিক প্রবেশপথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে যাওয়ার মতো জাতীয় বিপর্যয় নেমে আসার আশঙ্কা।

ক্যাপ্টেন আসিফের হাতে তখন মাত্র কয়েক সেকেন্ড ছিল একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। চরম সংকটের মুহূর্তে, নিজের জীবনের প্রতি আগ্রহ ত্যাগ করে তিনি অসীম সাহস এবং নিখুঁত পেশাদারিত্ব দেখান। তিনি জাহাজটির গতি রোধ করার জন্য জরুরি ভিত্তিতে ২টি নোঙর ফেলার নির্দেশ দেন এবং টেক্সটবুক ম্যানুভারিং এর বাইরে গিয়ে ২টি নোঙর তুলে ফেলেন। তার এই দূরদর্শী ও নিখুঁত কৌশলের কারণে গতিশীল ও নিয়ন্ত্রণহীন জাহাজটির গতি কমে যায়।

তিনি নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে ‘গ্যাস হারমোনি’কে জেটি কাঠামো থেকে মাত্র ৫ ফুট দূরত্বে এসে সম্পূর্ণ নিরাপদভাবে থামিয়ে দেন। ক্যাপ্টেন আসিফ আহমেদের এই অনন্য সাধারণ মেধা, উদ্ভাবন, দৃঢ় মনোবল ও বীরত্ব বিশ্বের বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে। ‘গ্যাস হারমোনি’ জাহাজের ক্যাপ্টেন ও মালিক পক্ষও তাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করেছে। উল্লেখ্য, আইএমও অসাধারণ বীরত্ব পুরস্কার হলো বৈশ্বিক সামুদ্রিক সেক্টরের সর্বোচ্চ সম্মাননা। এটি সমুদ্রে নিজের জীবন বাজি রেখে বড় ধরনের বিপর্যয় ও দুর্ঘটনা রোধে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে এই পুরস্কারে ভূষিত করার জন্য প্রতিষ্ঠিত। ক্যাপ্টেন আসিফের এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের অবস্থানকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা-দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈমানের পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:২৫ পি.এম


বন্যা-দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈমানের পরিচয়

বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্যান্য যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে কঠিন পরীক্ষা হয়ে আসে। এসব দুর্যোগের ফলে অসংখ্য মানুষ ঘরবাড়ি, ফসল, গবাদিপশু এবং জীবিকার উৎস হারিয়ে অসহায় হয়ে পড়ে।

এমন দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানো শুধুমাত্র মানবিক দায়িত্ব নয়, বরং ইসলামের দৃষ্টিতে এটিকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত বলা হয়। একজন মুমিন তার নিজের স্বার্থের গণ্ডি থেকে বেরিয়ে বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসবেন—এটাই ইসলামের শিক্ষা। অসহায় মানুষের চোখের অশ্রু মুছে দেওয়া, ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া এবং বিপদে সাহস জোগানো—এসব কাজ আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম উপায়।

বিপদগ্রস্ত মানুষের সহযোগিতা করা তাকওয়ার পরিচয় : আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো; আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা কোরো না।’ (সুরা : মায়েদা, আয়াত : ২) বন্যা ও দুর্যোগের সময় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, পোশাক কিংবা অর্থ দিয়ে সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

মানুষের উপকার করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে-ই, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।’ (তাবারানি, হাদিস : ৫৭৮৭) অতএব, দুর্যোগের সময়ে মানুষের কষ্ট লাঘবের জন্য এগিয়ে যাওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি কাজ।

মুমিনেরা পরস্পরের ভাই : আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১০) আর ভ্রাতৃত্বের এই সম্পর্ক শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই এর প্রকৃত প্রকাশ ঘটে।

অন্যের কষ্ট দূর করার প্রতিদান : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৯৯) তাই বলা যায়, বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য যে ব্যক্তি আন্তরিকভাবে কাজ করবে, আল্লাহ তার জন্য আখিরাতে মহা প্রতিদান প্রস্তুত রেখেছেন।

দান-সদকার প্রতিদান বহুগুণ বৃদ্ধি পায় : আল্লাহ তাআলা বলেন, ‘যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায়; প্রতিটি শীষে থাকে একশত দানা। আর আল্লাহ যাকে ইচ্ছা আরও বহুগুণ বাড়িয়ে দেন।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬১) তাই দুর্যোগের সময়ে একটি খাবারের প্যাকেট, একটি কম্বল বা সামান্য অর্থও আল্লাহর কাছে অমূল্য হয়ে যেতে পারে।

রহমত লাভের অন্যতম উপায় : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যারা পৃথিবীর মানুষের প্রতি দয়া করে, পরম দয়ালু আল্লাহ তাদের প্রতি দয়া করেন।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৯২৪) সুতরাং অসহায় মানুষের প্রতি দয়া প্রদর্শন আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম।

শুধু অর্থ নয়, যেকোনো সহযোগিতাই সদকা : অনেকে মনে করেন, শুধুমাত্র অর্থবানরাই সহযোগিতা করতে পারেন। অথচ ইসলাম জানায়, সামর্থ্য অনুযায়ী যেকোনো সহযোগিতাই সদকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘প্রত্যেক ভালো কাজই সদকা।’ (সহিহ মুসলিম, হাদিস : ১০০৫) অতএব, খাদ্য বিতরণ, উদ্ধারকাজে অংশগ্রহণ, অসুস্থদের সেবা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা, এমনকি সান্ত্বনার একটি বাক্যও আল্লাহর কাছে সওয়াবের কাজ। একজন সত্যিকারের মুমিন কখনো অসহায় মানুষের কষ্ট দেখে নির্লিপ্ত থাকতে পারেন না। তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ তিনি জানেন—মানুষের সেবা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ পথ।

আসুন, আমরা সকলেই বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। খাদ্য, বস্ত্র, অর্থ, শ্রম, সময় কিংবা আন্তরিক দোয়া—যে যেভাবে পারি সহযোগিতা করি। মনে রাখতে হবে, আজ যখন আমরা অন্যের বিপদে পাশে দাঁড়াচ্ছি, কাল আমাদের বিপদের সময় আল্লাহ তাআলা তাঁর অশেষ রহমত ও সাহায্য দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ করার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%