ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নোয়াখালীতে ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইক্লিং র‍্যালি


নোয়াখালীতে ছাত্রশিবিরের মাদকবিরোধী সাইক্লিং র‍্যালি

"যুব সমাজকে বাঁচাও, জাতিকে বাঁচাও" এই শ্লোগানকে সামনে রেখে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার আহ্বানে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউথ অ্যাগেইনস্ট ড্রাগস’ (Youth Against Drugs) সাইক্লিং র‍্যালি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখার আয়োজনে আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল ৭টায় এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে শহীদ ভুলু স্টেডিয়াম এলাকা ঘুরে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সাইক্লিং র‍্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় যুবকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী শহর সেক্রেটারি মো: বোরহান উদ্দিন।

আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাহবুব বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং তার পরিবার ও পুরো সমাজকেও অন্ধকারের দিকে ঠেলে দেয়। আমাদের যুব সমাজকে এই মরণনেশা থেকে বাঁচাতে হলে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও শ্লোগান সংবলিত ফেস্টুন বহন করেন, যা পথচারীদের নজর কাড়ে এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


চুয়াডাঙ্গায় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলার একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

সভাটি ২০২৫-২০২৬ অর্থবছরে হলদে পাখি সম্প্রসারণ, স্থানীয় প্রশাসন এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জেলা কমিশনার রেবেকা সুলতানার সভাপতিত্বের মধ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শারমিন আক্তার উপস্থিত ছিলেন। জেলা গার্ল গাইডসের সাধারণ সম্পাদক রউফুন নাহার রিনার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গার্ল গাইডসের কোষাধ্যক্ষ জাহানারা বেগম।

সভায় জানানো হয়, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন নিরলসভাবে দেশের কন্যাশিশু ও তরুণীদের নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে। গাইডিং কার্যক্রমের মূল লক্ষ্য হলো মেয়েদের আত্মনির্ভরশীল, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমানে চুয়াডাঙ্গা জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এই গাইডিং কার্যক্রম সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন ইউনিট গঠন, সদস্য বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে গাইডিংকে শক্তিশালী করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন হয়েছে।

মতবিনিময় সভায় আগামী দিনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে অন্যতম হলো জেলার গাইডিং কার্যক্রমের বর্তমান অবস্থা পর্যালোচনা করা, নতুন শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত গাইড ইউনিট গঠন এবং সদস্য সংখ্যা বৃদ্ধি করা। এছাড়াও গাইডার ও ইউনিট লিডার তৈরির বিশেষ উদ্যোগ গ্রহণ, প্রশিক্ষণ ও কর্মসূচি বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং চুয়াডাঙ্গা জেলায় গাইডিং সম্প্রসারণে করণীয় নির্ধারণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে ২১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে  ২১২ জনের মৃত্যু

ইউরোপের বিশাল অংশজুড়ে জেঁকে বসা রেকর্ড ভাঙা দাবদাহের কারণে স্পেনে মাত্র চার দিনে ২১২ জনের প্রাণহানি ঘটেছে। ২১ জুন রবিবার থেকে বুধবারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে এসব মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্পেনের একটি সরকারি সংস্থা। এ বিষয়ে এএফপির একটি প্রতিবেদনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

স্পেনে চলমান তীব্র দাবদাহের কারণে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সংগ্রহ করে অতীতের স্বাভাবিক মৃত্যুর হারের সঙ্গে মিলিয়ে দেখতে থাকে দেশটির মৃত্যু পর্যবেক্ষণ ব্যবস্থা, যা মোমো নামে পরিচিত। মৃত্যুর হারে হঠাৎ বৃদ্ধি পাওয়ার সম্ভাব্য ভিন্ন ভিন্ন কারণ খতিয়ে দেখতে সংস্থাটি বাহ্যিক বেশ কিছু বিষয়কেও বিবেচনায় নিয়ে থাকে। এর মধ্যে দেশের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেটের আবহাওয়ার তথ্যও আছে।

মোমোর প্রদান করা তথ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা দেশটিতে গত ২০২৫ সালের গ্রীষ্মে রেকর্ড পরিমাণ গরম পড়েছিল। ওই বছরের জুন মাসের ওই সময়ের (চার দিনে) ৯৮ জনের প্রাণহানি ঘটেছিল।

স্পেন সরকারের এই সংস্থাটি উল্লেখ করেছে, গত বছরের ১৬ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে গরমজনিত কারণে মৃতের সংখ্যা ৩ হাজার ৮৩২ জনে পৌঁছেছিল। এই সংখ্যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮৭ দশমিক ৬ শতাংশ বেশি।

চলতি সপ্তাহে স্পেনের মূল ভূখণ্ডে জুন মাসের ইতিহাসে ১৯৫০ সালের পর থেকে সর্বোচ্চ দৈনিক গড় তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। সোমবার, ২২ জুন তারিখে, গড় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার, ২৩ জুন তারিখে গড় তাপমাত্রা দাঁড়ায় ২৮ দশমিক ১৭ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া, ওই দুই দিনে ১৯৫০ সালের পর থেকে জুন মাসের সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডও ভেঙেছে। গত সোমবার সর্বনিম্ন গড় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ছিল ১৯ দশমিক ৮১ ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের অত্ উপকারী উষ্ণ রাতের কারণে মানুষের ঘুমানা কঠিন হয়ে পড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

এই তীব্র আবহাওয়ার কারণে কান্তাব্রিয়া ও বাস্ক কান্ট্রিসহ স্পেনের উত্তর অঞ্চলগুলোতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত এসব অঞ্চলে তীব্র গরম অনুভূত হয় না। তবে এবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছাড়িয়ে গেছে। উত্তর অংশে তুলনামূলকভাবে কম মাত্রার হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে, কিন্তু সেখানে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া সংক্রান্ত বেশিরভাগ সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, পবিত্র আশুরার শাশ্বত বাণী মানুষকে অন্যায়-অবিচার এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়। সত্য, সুন্দর ও আলোর পথ দেখায়।

আগামীকাল পবিত্র আশুরা (১০ মহররম) উপলক্ষ্যে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান পবিত্র আশুরা উপলক্ষ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-সহ তাঁর পরিবারের সদস্য এবং কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন।

তিনি বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য পবিত্র আশুরা একটি তাৎপর্যময় ও শোকের দিন। ইসলামের ইতিহাসে আশুরা বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক হলেও, কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ এ দিনটিকে দিয়েছে অনন্য মর্যাদা ও গভীর মানবিক আবেদন।

রাষ্ট্রপতি বলেন, সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাঁদের আত্মদান মানবজাতির ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবে।

পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনকে আলোকিত করুক, সে প্রত্যাশা রাষ্ট্রপতি ব্যক্ত করেন।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শান্তি ও কল্যাণের ধর্ম ইসলাম মানুষকে সত্য, ত্যাগ, আত্মশুদ্ধি ও ন্যায়ের পথে আহ্বান করে। সব ধরনের হানাহানি, হিংসা, দ্বেষ ও বিভেদ দূর করে মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে।

তিনি পবিত্র আশুরা উপলক্ষ্যে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির সামনে বাঁচা-মরার লড়াই ইকুয়েডরের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


জার্মানির সামনে বাঁচা-মরার লড়াই ইকুয়েডরের

গ্রুপ পর্বের শেষ ম্যাচে একেবারে ভিন্ন বাস্তবতায় মুখোমুখি হচ্ছে ইকুয়েডর ও জার্মানি। ইকুয়েডরের সামনে অবশ্য নকআউট পর্বে ওঠার আশাটি বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই। অন্যদিকে গ্রুপ ই-তে শীর্ষস্থান নিশ্চিত করার মাধ্যমে কিছুটা স্বস্তিতে মাঠে নামবে জার্মানি।

ইকুয়েডরের ভরসা তাদের তথাকথিত ‘গোল্ডেন জেনারেশন’। দলের পরিকল্পনা হবে মাঝমাঠে ময়েসেস কাইসেদো এবং রক্ষণে পিয়েরো ইনকাপিয়ে ও উইলিয়ান পাচোকে ঘিরে সাজানো। কোচ সেবাস্তিয়ান বেকাসেসে তার সবচেয়ে শক্তিশালী একাদশ নামানোর প্রস্তুতি নিচ্ছেন। লক্ষ্য একটাই—রক্ষণে দৃঢ়তা ধরে রেখে কাঙ্ক্ষিত গোল খুঁজে বের করা।

তবে সাম্প্রতিক পারফরম্যান্স ইকুয়েডরের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ম্যাচে তারা আইভরি কোস্টের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে এবং কুরাসাওয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে। সেই ম্যাচে ২৭টি শট নিয়েও তারা গোল করতে না পারা দলের আক্রমণভাগের দুর্বলতাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তা।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে জার্মানি। টুর্নামেন্টের শুরুতে তারা কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করেছে জুলিয়ান নাগেলসম্যানের দল।

তবে এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছেন জার্মান কোচ। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এছাড়া কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ ও জামাল মুসিয়ালার মতো তারকাদের বিশ্রাম দেয়া হতে পারে। আক্রমণের নেতৃত্বে দেখা যেতে পারে ডেনিজ উন্ডাভকে।

ইকুয়েডরের সম্ভাব্য একাদশ:

গালিন্দেজ; অর্ডোনেজ, পাচো, ইনকাপিয়ে; ইয়েবোয়া, ফ্রাঙ্কো, কাইসেদো, ভিতে, এস্তুপিনিয়ান; প্লাটা, ভ্যালেন্সিয়া।

জার্মানির সম্ভাব্য একাদশ:

নয়ার; আন্তন, তাহ, রুডিগার, রাউম; গোরেৎস্কা, স্টিলার; লেওলিং, আমিরি, বেইয়ার; উন্ডাভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%