১১:১৭ এম
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যেই সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা করতে হবে। যদি এটি না করা হয়, তাহলে লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (০৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত দুই মাস ধরে উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তিনি হাসপাতালসমূহে পর্যাপ্ত বেড এবং মোবাইল সেবার ব্যবস্থা করার বিষয়টি জানিয়ে বলেন, স্যালাইনের ঘাটতি ছিলো তবে বর্তমানে পাইপ লাইনে অনেক আসছে এবং পরিস্থিতি পর্যাপ্ত।
তিনি আরো বলেন, জ্বর চলে যাওয়ার পরেও চিকিৎসক সন্তুষ্ট না হলে, ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে না।
প্লাজমা লিকেজের সম্ভাবনা রয়েছে কিনা সে বিষয়ে কঠোর নজর দেওয়া হবে বলেও তিনি জানান।
বিগত বছরের তুলনায় বর্তমান সময়ের ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে এবং সরকার হামের ভ্যাকসিন দিতে সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
শিক্ষামন্ত্রী আরো জানান, ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, তার মধ্যে ৮০ হাজার স্বাস্থ্যকর্মী হবে নারীরা, যাদের অধিকাংশ মিডওয়াইফারি কর্মী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন