০৪:৪৮ পি.এম
আর্জেন্টিনা সেমিফাইনালে খেলার জন্য আটলান্টায় পৌঁছে গেছে। ক্রীড়া ডেস্ক থেকে প্রকাশিত তথ্যানুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে এক বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে, আলবেসিলেস্তরা শহরের হোটেল আটলান্টাতে উঠেছে। মেসি ও আলভারেজদের দেখতে হোটেলের সামনে তিল ধারণের জায়গা নেই হাজারো সমর্থক জমায়েত হয়েছে।
আটলান্টা নিউজ ফার্স্টের প্রতিবেদনের মতে, যখন মেসিদের বহনকারী বাসটি হোটেলে পৌঁছাচ্ছে, তখন পতাকা উড়িয়ে এলাকাটি নানান স্লোগান ও গানে মাতিয়ে রেখেছে। এই শহরজুড়ে দুই দেশের হাজার হাজার ফুটবল ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন: আনোয়ার হোসেন মঞ্জু আবারও ইত্তেফাকের প্রকাশনার দায়িত্বে
এই হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ম্যাচটি ১৫ জুলাই বুধবার স্থানীয় সময় দুপুর ৩:০০ টায় (বাংলাদেশ সময় ১৬ জুলাই, বৃহস্পতিবার রাত ১:০০ টায়) আটলান্টা শহরের মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ম্যাচটি পরিচালনার জন্য আমেরিকার অভিজ্ঞ রেফারি ইসমাইল এলফাত দায়িত্ব পেয়েছেন।
ম্যাচটিকে কেন্দ্র করে আটলান্টায় টিকিটের চাহিদা এখন তুঙ্গে। রিসেল মার্কেটে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য প্রায় ২,৩০০ থেকে ২,৮০০ ডলার। মাঠের একদম কাছাকাছি ভালো সিটের টিকিট ১৬,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন