১১:০২ এম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি শুক্রবার (৫ জুন) সকালে রাজধানী ঢাকা গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে যোগ দিয়ে এই কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, ‘যদি আমাদের মাইন্ড সেটাপ থাকে আমরা পরিবেশ নিয়ে সচেতন হবোই, তাহলে যেকোনো কিছু বাস্তবায়ন করা যাবে। আমরা আমাদের দ্বায়িত্ব পালন করছি, যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারাও এগিয়ে আসবেন।’
আরও পড়ুন: সাত মাসের ব্যবধানে পুরোনো কর্মস্থলে ফিরে আসা পেশকার আইয়ুবের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ
তিনি আরও জানান, ‘আমরা বলছি না একদিনেই পারবো, আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। আমরা সবাই মিলে শব্দদূষণ নিয়ন্ত্রণে কাজ করবো।’
শফিকুল ইসলাম বলেন, ‘আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত থাকবে। কোনো লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
ডিএনসিসি প্রশাসক ট্রাফিক নিয়ন্ত্রণে এআই-এর সফলতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘ট্রাফিকের পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে।’
আরও পড়ুন: ঢাকা-৫ আসনে দখলবাজি চলবে না: এমপি কামাল হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন