১০:১৩ পি.এম
ইউক্রেন কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখার জন্য রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। এ সম্পর্কে অবগত একটি সূত্র নিশ্চিত করেছে যে, বিষয়টি বর্তমানে আলোচনায় রয়েছে।
প্রস্তাবটির উল্লেখযোগ্য বিষয় হলো, ইউক্রেন এবং রাশিয়া—উভয় পক্ষই কৃষ্ণসাগরে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ রাখবে। সম্প্রতি ওই অঞ্চলে জাহাজ এবং বন্দরে একের পর এক হামলার ঘটনায় বৈশ্বিক খাদ্য সরবরাহের ক্ষেত্রে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে, যার প্রেক্ষিতে কিয়েভ এই উদ্যোগটি গ্রহণ করেছে।
সূত্রটি আরো জানিয়েছে, কিয়েভ তৃতীয় পক্ষের মাধ্যমে মস্কোর কাছে এই উদ্যোগটি জানিয়েছে এবং এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য তারা অপেক্ষা করছে। রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ দুই কৃষিপণ্য উৎপাদক এবং রপ্তানিকারক দেশ।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সাম্প্রতিক সময়ে, বিভিন্ন পণ্যের রপ্তানিতে ব্যবহৃত জাহাজে হামলার ঘটনা বেড়ে গেছে। দুই দেশই এসব হামলার জন্য একে অপরকে দোষারোপ করেছে। ইউক্রেন এখন রাশিয়ার সামরিক আগ্রাসন প্রতিহত করার পঞ্চম বছরে পৌঁছেছে। এই যুদ্ধে উভয় পক্ষের বিমান হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে মস্কো এবং কিয়েভ একে অপরের ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ হামলাগুলোর মধ্যে কৃষ্ণ সাগরের বন্দর এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। কিয়েভ রাশিয়ার তেল বহনকারী ট্যাংকারগুলোর ওপরেও হামলা বাড়িয়েছে। এই অঞ্চলে জাহাজ ও বন্দরের ওপর হামলা বৃদ্ধি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়ে উদ্বেগ সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন