০৬:০৭ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। তিনি বলেন, দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে দায়িত্ব দিয়েছে। সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে।
মন্ত্রী আরও বলেন, ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাঁর মতে, তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। তিনি অভিযোগ করেন, সব ইতিহাস ভুলে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। দেশে বিদ্যুতের ঘাটতি দূর করতে আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। তিনি জানান, সেই সাথে পুরো দেশে সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার কাজও শুরু হয়েছে।
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়ার একটি কনভেনশন সেন্টারে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
অনুষ্ঠানে প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বৈষম্যের বিরুদ্ধে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় আসার পর, আওয়ামী লীগ আরও বড় বৈষম্য তৈরি করেছে বলে দাবি করেন বিদ্যুৎমন্ত্রী।
দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল উত্তরাঞ্চলের পাঁচ জেলা। এসব জেলা হলো বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা।
সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সেমিনারে 'উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়' শীর্ষক আলোচনা করা হয়।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
মীর শাহে আলম বলেন, দুর্নীতি নেই, অর্থপাচার নেই—এটাই এখন কিছু মানুষের কাছে খুব বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে। তিনি উল্লেখ করেন, উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলার শিকার ছিল।
বর্তমান সরকার পরিকল্পিতভাবে এসব জেলার উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সুষম উন্নয়নে বদ্ধপরিকর। তিনি এর জন্য মুখপাত্র হিসেবে ইকবাল হাসান মাহমুদ টুকুকে অনুরোধ করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকার দীর্ঘদিনের বঞ্চনা দূর করে সুষম উন্নয়ন করতে চায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, সহ আরও অনেকে।
আরও পড়ুন: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমএসএস’র উপনির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান ও সিনিয়র সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। সেমিনারে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন স্বনামধন্য অধ্যাপক ও গবেষক।
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের পাঁচ জেলার কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও মানবসম্পদের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার গ্রহণ অপরিহার্য।
অন্যদিকে, আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: পটুয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন