০৮:৫৭ পি.এম
আসন্ন গ্রীষ্মের দলবদলের ক্ষেত্রে আরও বেশি সময় হাতে নেই। ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়াতে পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে।
এই প্রেক্ষাপটে, গোলবারের নিচে নিজেদের শক্তি বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ফরাসি ক্লাব মার্সেই থেকে আসা আর্জেন্টাইন গোলরক্ষক হেরেনিমো রুলিকে দলে ভেড়াতে চাইছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতিমধ্যে, রুলির সাথে দুই বছরের চুক্তির ব্যক্তিগত শর্তাবলী চূড়ান্ত করা হয়ে গেছে।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানের তথ্য অনুসারে, ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষককে ক্লাবের এক নম্বর গোলকিপার জিয়ানলুইজি ডোন্নারুম্মার ব্যাকআপ হিসেবে দলে নিতে চাচ্ছে সিটিজেনরা। জেমস ট্রাফোর্ড লিডস ইউনাইটেডে যোগদানের পর খালি হওয়া শূন্যস্থান পূরণ করতে চাচ্ছে ম্যানসিটি।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
হেরেনিমো রুলি নিজেও ইতিহাদ স্টেডিয়ামে আসতে অত্যন্ত আগ্রহী এবং চুক্তি করতে রাজি হয়েছেন। বর্তমানে, ম্যানচেস্টার সিটি ও মার্সেইয়ের মধ্যে ক্লাব-টু-ক্লাব ফি নিয়ে সরাসরি আলোচনা চলছে।
এখন পর্যন্ত, ম্যানসিটি ইতিমধ্যে ২ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব পাঠিয়েছে, তবে মার্সেই ৩.৫ মিলিয়ন ইউরো দাবি করছে। উল্লেখ্য, রুলি এর আগেও ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যবর্তী সময়ে লোনে ম্যানচেস্টার সিটিতে ছিলেন, তবে তখন কোনো অফিশিয়াল ম্যাচ খেলার সুযোগ পাননি।
ফ্যাব্রিজিও রোমানোর মতে, ম্যানচেস্টার ক্লাবটি জেমস ট্র্যাফোর্ডের বদলি হিসেবে তাকে নতুন ব্যাক-আপ গোলকিপার হিসেবে চুক্তিবদ্ধ করতে চায়।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন