ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সন্তানের দায়িত্ব না নেওয়ায় বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের ওপর নিষেধাজ্ঞা


সন্তানের দায়িত্ব না নেওয়ায় বিশ্বকাপে ১৩ হাজার আর্জেন্টাইন সমর্থকের ওপর নিষেধাজ্ঞা

সন্তানের ভরণপোষণ না দেওয়া প্রায় ১৩ হাজার আর্জেন্টিনা সমর্থককে ২০২৬ বিশ্বকাপের স্টেডিয়ামে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার লক্ষ্যে তাদের তালিকা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে আর্জেন্টিনা সরকার।

সরকারের প্রধান লক্ষ্য হলো, কোনোভাবেই এই খেলাপি অভিভাবকেরা যেন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে ঢুকে ম্যাচ উপভোগ করতে না পারেন।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

বুয়েনস আইরেসের মেয়র এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেছেন, ‘যারা নিজেদের সন্তানদের দায়িত্ব নিতে পারে না, তাদের স্টেডিয়ামে ঢোকার কোনো অধিকার নেই।’

এই পদক্ষেপ নেওয়া হয়েছে আর্জেন্টিনার ‘সেফ স্ট্যান্ডস’ নামক জাতীয় কর্মসূচির আওতায়।

কর্মসূচিটির উদ্দেশ্য হলো, যারা সন্তানের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ, অথচ ফুটবল দেখতে অর্থ ও সময় ব্যয় করেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা।

নিরাপত্তা মন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন, ‘যারা সন্তানদের ভরণপোষণ দেয় না, স্টেডিয়াম থেকে তাদের ছুটি।’

আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ

আদালতের রায়ে চাইল্ড সাপোর্ট দিতে ব্যর্থ হিসেবে প্রমাণিত ব্যক্তিদের নামই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে এসব খেলাপি অভিভাবককে চিহ্নিত করতে অভিযান জোরদার করেছে প্রশাসন।

এরই ধারাবাহিকতায় তালিকাটি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ভাগ করা হয়।

সরকারের এই সিদ্ধান্ত আর্জেন্টিনার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে নারীদের মাঝে ব্যাপক প্রশংসা পেয়েছে।

বহুদিন ধরে সন্তানের অধিকার আদায়ে লড়াই করা মায়েদের জন্য এটি শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

সরকার স্পষ্ট করে জানিয়েছে, পারিবারিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিশ্বকাপের গ্যালারিতে তাদের কোনো স্থান নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


আর্জেন্টিনার জার্সি পরে ট্রাইব্যুনালে পলক, ভিডিও ভাইরাল

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আজ সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি পরা অবস্থায় ট্রাইব্যুনাল প্রাঙ্গণে দেখা যায়।

সোমবার প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় যে, আর্জেন্টিনার জার্সি পরিহিত পলককে ট্রাইব্যুনাল এলাকার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে।

এ সময় তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে আশপাশে উপস্থিত কয়েকজনকে ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করতে দেখা যায়।

পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের মধ্যেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

তবে ভিডিওতে দেখা ঘটনাটি সম্পর্কে বর্তমানে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি আবারও গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি আবারও গ্রেফতার

রাজধানীর ওয়ারী থানায়, প্রতারণার অভিযোগে, করা একটি মামলায় মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের আবেদনের ভিক্তিতে, সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ বিষয়ে একটি আদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর পূর্বে, আসামিকে আদালতে হাজির করে নতুন করে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, এই মামলায় তদন্তের সময় সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। মামলাটির তদন্তের স্বার্থে আসামিকে গ্রেফতার করা একান্ত প্রয়োজন বলে আবেদনটি করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এই আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে, আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদনটি মঞ্জুর করেন।

উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের ২৪ আগস্ট রাতে সিআইডি পুলিশ বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকেও গ্রেফতার করে। এরপর তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত মাদারীপুর, আহত ১০ ও ঘরবাড়িতে তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত মাদারীপুর, আহত ১০ ও ঘরবাড়িতে তাণ্ডব

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

এ সংঘর্ষের সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এটি সোমবার সকালে ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫), এবং সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদার (২৫)।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিকরহাটি গ্রামের পলাশ খান পক্ষের সঙ্গে কবির মোল্লা ও রিপন খান পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর ফলস্বরূপ সোমবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেলের বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

একই সঙ্গে ১২টি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় দুর্বৃত্তরা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে বলে জানা গেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটকীয় গোলে রেকর্ডবুকে নাম লেখালেন সভানবার্গ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


নাটকীয় গোলে রেকর্ডবুকে নাম লেখালেন সভানবার্গ

ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএসে যে সব প্রযুক্তি ব্যবহার করা হয়, তার মধ্যে একটি স্নিকো। এই প্রযুক্তির মাধ্যমে ব্যাট বা প্যাডে বলটি সূক্ষ্মভাবে লেগেছে কিনা, সেটা নির্ণয় করা হয়। ফুটবলেও এবার সেই প্রযুক্তির ব্যবহার দেখা গেছে সুইডেন-তিউনিসিয়া ম্যাচে।

ম্যাচের ৮৪ মিনিটে মাটিয়াস সভানবার্গ দুর্দান্ত একটি গোল করে স্কোরশিটে নাম তোলেন। কিন্তু এরপরের মুহূর্তেই অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন। পরবর্তীতে স্নিকো’র মাধ্যমে দেখা যায় যে, সভানবার্গের কাছে পৌঁছানোর আগে বলটি আলেকসান্দার ইসাকের বুটে হালকা ভাবে লেগে গিয়েছিল। খালি চোখে এটি দেখা সম্ভব না হলেও, পরবর্তী সময়ে ভিআর এর মাধ্যমে সেটি ধরা পড়ায় সুইডেন গোলটি পেয়ে যায়।

নাটকীয় এই গোলে সভানবার্গ রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন। কারণ গোলটি তিনি করার ঠিক কিছুক্ষণ আগেই মাঠে নেমেছিলেন। বিবিসি লাইভের তথ্য অনুযায়ী, মাঠে নামার ১২ সেকেন্ডের মাথায় গোল করেছেন সভানবার্গ। এই হিসেবে এটি বিশ্বকাপ ইতিহাসে বদলি খেলোয়াড়দের সবচেয়ে দ্রুত গোল।

তবে সভানবার্গের এই গোলের সময়ের হিসাব নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। ফুটবলের তথ্য-উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার মতে, সভানবার্গ গোল করেছেন মাঠে প্রবেশের ১৮ সেকেন্ডে। আর সে হিসেবে এটি হবে দ্বিতীয় দ্রুততম গোল। ২০০২ বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে উরুগুয়ের রিচার্ড মোরালেস বদলি নেমে ১৬ সেকেন্ডে গোল করেছিলেন।

ক্রিড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের তথ্য অনুযায়ী, সভানবার্গ গোলটি করেছেন মাঠে নামার ১৬ সেকেন্ডে। এই হিসেবে এটি হবে বিশ্বকাপের যৌথ দ্রুততম গোল। তবে শেষ পর্যন্ত, কোনটি আসল রেকর্ড হিসেবে তালিকাভুক্ত হবে, সেটি জানা যাবে ফিফার প্রতিবেদনে।

সাভানবার্গের এই রেকর্ড গোলের ম্যাচে সুইডেন তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছে। ‘এফ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে সুইডেনই এখন শীর্ষে। একই গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডস-জাপান ২-২ ড্র করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%