০৩:৩৬ পি.এম
ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন। বর্বর এই হামলায় আহতের সংখ্যা বেশ কয়েকজন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২ জুন) মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গাড়ির ওপর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং অনেকেই নিরাপদ স্থানে আশ্রয় নেন।
স্থানীয় স্বাস্থ্য সূত্রের তথ্য অনুযায়ী, এই হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। একই দিনে মধ্য গাজার জাওয়াইদা এলাকাতেও আলাদা হামলার ঘটনা ঘটে, যেখানে আরও কিছু হতাহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
অপরদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমাঞ্চলে ইসরাইলি বাহিনীর গুলিতে একজন নিহত হওয়ার খবর স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এসব হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, তাদের সামরিক অভিযান মূলত হামাসের যোদ্ধা ও অবকাঠামোর দিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে, গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ, চলমান হামলায় বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে, যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকলেও, ইসরায়েল ও হামাসের মধ্যে দ্বিতীয় ধাপের সমঝোতা বাস্তবায়ন নিয়ে আলোচনা অচলাবস্থায় রয়েছে। অস্ত্র সমর্পণ, সেনা প্রত্যাহার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ওপর মতপার্থক্যের কারণে সমাধান এখনও দূরের কথা।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
চলমান সংঘাতের মধ্যে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে এবং সাধারণ মানুষের মানবিক সংকট আরও গভীর হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন