০৫:৩০ পি.এম
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী নেতাজি ভবন পরিদর্শন করেন এবং নিজের পারিবারিক শিকড়ের স্মৃতিচারণা করেন। তার ঢাকার উদ্দেশে শিগগিরই রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি জানান, জুন মাসে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র হাতে পেয়েছেন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সম্পর্ক কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র, সংস্কৃতি এবং জনগণের মধ্যে একটি দীর্ঘকালীন সম্পর্ক দুই দেশকে খুব কাছাকাছি এনেছে।
আরও পড়ুন: পুতিন-ট্রাম্পের বৈঠক এক ঘণ্টারও কম স্থায়ী
সম্প্রতি, তিনি ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক সম্পন্ন করেছেন। এই বৈঠকে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদারকরণের বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দীনেশ ত্রিবেদী উল্লেখ করেছেন, কলকাতায় তার শৈশবের বাড়ির কাছেই অবস্থিত নেতাজি ভবন। তাই এই স্থানটি তার কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
তিনি আরও জানান, সুভাষ চন্দ্র বোসের আদর্শ তার চিন্তাভাবনা ও মূল্যবোধের গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ত্রিবেদী এই সফরকে একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেন।
আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন