০৮:৫৯ এম
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব নতুন সমন্বিত ভ্রমণ ও ভিসা সুবিধা চালু করেছে। নতুনভাবে, একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণ, হোটেল এবং ইলেকট্রনিক পর্যটক ভিসার ব্যবস্থা সম্পন্ন করা যাবে। এর ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
এই কর্মসূচির মাধ্যমে নির্ধারিত দেশের ভ্রমণকারীদের জন্য একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের সাথে সহজেই ইলেকট্রনিক (ই-ভিসা) পর্যটক ভিসা পাওয়ার সুযোগ থাকবে।
শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: আমাজনের জঙ্গল থেকে নতুন আদিবাসী জনগোষ্ঠী বেরিয়ে এসেছে
প্রাথমিক পর্যায়ে নির্বাচিত সাতটি দেশের মধ্যে রয়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো। সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বিভিন্ন দেশের নাগরিকদের এ সুবিধার আওতায় আনা হবে।
নতুন এই কাঠামোর আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি বুকিংয়ের মাধ্যমে ফিরতি বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসা একসঙ্গে সম্পন্ন করতে পারবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন করা বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা ই-মেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণ সংক্রান্ত নথিপত্র পেয়ে যাবেন।
গালফ নিউজ অনুসারে, এই সেবা দেয়ার অনুমোদন পাওয়া ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে রিজার্ভাল এবং আলমোসাফের নাম রয়েছে।
আরও পড়ুন: এপেক সম্মেলনে মুক্ত বাণিজ্যের আহ্বান জানালেন শি চিনপিং
প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির আওতায় ইস্যু করা ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এই ভিসায় একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) সুযোগ থাকবে এবং ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।
এই ভিসা পেতে, ট্রাভেল প্যাকেজে অবশ্যই নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।
প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৪ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। এটির সাথে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। এছাড়াও, ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি ৪০২.২১ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ককটেলসহ ধরা পটুয়াখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহসিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন