০২:০৪ পি.এম
মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এই বিশেষ অভিযানে গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে যুক্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা সদর থানায় ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৫ জন, লবণচরা থানায় ১ জন, হরিণটানা থানায় ৬ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ৭ জন এবং খানজাহান আলী থানায় ৫ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
এই বিশেষ অভিযানে সন্ত্রাসী পলাশ গ্রুপের চিংড়ি বাবুর সহযোগী, খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে যাবে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন