ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত: ডি মারিয়া


পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত: ডি মারিয়া

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে। হতাশার এই মুহূর্তে সাবেক তারকা আনহেল ডি মারিয়া লিওনেল মেসি ও সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন। ফাইনালের আগে জাতীয় দলের প্রতি নিজের নিঃশর্ত সমর্থন জানিয়েছিলেন ডি মারিয়া। ম্যাচ শেষে তিনি আবেগঘন বার্তায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন ঘটান।

নিজের বার্তায় আর্জেন্টাইন কিংবদন্তি লেখেন, ‘পুরো দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, লড়াই আর আবেগ দেখিয়েছ, তা পুরো দেশকে আবারও এক করেছে। তোমরা ইতিহাস গড়েছ, কিংবদন্তি হয়ে উঠেছ। এটা কেউ কখনো তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’

২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত আর্জেন্টিনার উত্থান-পতনের প্রায় প্রতিটি অধ্যায়ের সঙ্গী ছিলেন ডি মারিয়া। ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫-১৬ কোপা আমেরিকার ফাইনালের হতাশা দেখার পাশাপাশি, ২০২১ এবং ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ফিনালিসিমার শিরোপাও জিতেছেন জাতীয় দলের জার্সিতে।

আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল

বর্তমান দলটিকে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা দল মনে করেন এই সাবেক উইঙ্গার। তিনি লেখেন, ‘আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। ফিনালিসিমাসহ টানা পাঁচটি ফাইনাল খেলেছ, এই কীর্তি কেউ মুছে দিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মা হওয়ার পর ‘সেরা জন্মদিন’ উদযাপন করলেন ক্যাটরিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


মা হওয়ার পর ‘সেরা জন্মদিন’ উদযাপন করলেন ক্যাটরিনা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তার এবারের জন্মদিনটি এক ভিন্ন স্বাদে ও ঘরোয়া আবহে উদযাপন করেছেন। মা হওয়ার পর এটি ছিল তার প্রথম জন্মদিন। বিশেষ এই দিনটির কিছু স্মরণীয় মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

স্বামী ভিকি কৌশল এবং তাদের পুত্রসন্তান বিহানকে সঙ্গে নিয়ে কাটানো এই মুহূর্তগুলিকে ক্যাটরিনা তার জীবনের ‘সেরা জন্মদিন’ হিসেবে আখ্যায়িত করেছেন। ছবিতে হালকা কমলা রঙের পোশাকে ক্যাটরিনাকে খুবই দীপ্তিময় এবং উজ্জ্বল দেখা যাচ্ছিল। তবে বরাবরের মতোই ছেলের গোপনীয়তা বজায় রাখতে ছবিতে বিহানের মুখ স্পষ্টভাবে দেখাননি এই তারকা দম্পতি।

ছবিগুলো শেয়ার করে ক্যাটরিনা একটি আবেগঘন বার্তা লিখেছেন, যা স্পষ্ট করে মাতৃত্বের আনন্দ তার জীবনে কতটা গুরুত্ব বহন করে। তার ছেলে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলার পর তিনি উল্লেখ করেছেন, ‘সবচেয়ে মূল্যবান এই আশীর্বাদের জন্য চিরকাল কৃতজ্ঞতায় মাথা নত হয়ে আসে। সেরা জন্মদিন।’

সেই আবেগঘন বার্তার পাশাপাশি স্বামী ভিকি কৌশলের উদ্দেশে কিছুটা রসিকতা করে তিনি যোগ করেছেন, ‘তুমিও খুব একটা খারাপ নও।’

চলতি বছরের শুরুতে ক্যাটরিনা ও ভিকির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান বিহান কৌশল। জন্মের পর থেকেই ছেলের আগমনকে জীবনের একটি সুন্দর পরিবর্তন হিসেবে বর্ণনা করেছেন তারা সামাজিক যোগাযোগমাধ্যমে, তারা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন।

এখন ক্যাটরিনা কাইফ তার সমস্ত মনোযোগ মাতৃত্ব এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর পেছনে নিবদ্ধ করেছেন। সন্তান হওয়ার পর থেকে তিনি সিনেমার কাজ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন এবং নতুন কোনো প্রজেক্টের ঘোষণা এখন পর্যন্ত দেননি। তাকে সর্বশেষ সালমান খানের বিপরীতে ‘টাইগার ৩’ সিনেমায় জোয়া চরিত্রে এবং বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি রুপালি পর্দা থেকে দূরে থেকে পরিবারের সঙ্গেই নিজের জীবনের এই সুন্দর সময়টি বিশেষভাবে উপভোগ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাপুটে স্পেনের বিপক্ষে একাই লড়লেন মার্টিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


দাপুটে স্পেনের বিপক্ষে একাই লড়লেন মার্টিনেজ

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে ২০২৬ সালের আসরে নেমেছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে দাপুটে স্পেনের সামনে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে মেসিদের। তবে হারের রাতেও আর্জেন্টিনার সবচেয়ে উজ্জ্বল নাম গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ।

মার্টিনেজ বিশ্বকাপে চোট নিয়েই এসেছিলেন। টুর্নামেন্ট শুরুর আগে তাঁর খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু সব শঙ্কা পেছনে ফেলে পুরো আসরে আর্জেন্টিনার গোলবারের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে সামলেছেন তিনি। ফাইনালে এসে যেন নিজের সেরা রূপটাই দেখালেন অ্যাস্টন ভিলা দলের এই গোলরক্ষক।

মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের একের পর এক আক্রমণের বিরুদ্ধে একাই শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন মার্টিনেজ। ১২০ মিনিটের লড়াইয়ে তিনি স্পেনের ১১টি শট ঠেকিয়েছেন।

ফাইনালে শুরু থেকেই মার্টিনেজকে ব্যস্ত সময় কাটাতে হয়েছে। লামিনে ইয়ামালের শট থেকে শুরু করে মিকেল ওইয়ারসাবাল, আলেক্স বায়েনা, দানি ওলমো, ফেরান তোরেস, পেদ্রি, পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্তে ও নিকো উইলিয়ামসের একাধিক প্রচেষ্টা রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনি।

তবে শেষ পর্যন্ত ১০৬ মিনিটে স্পেনের একটি গোল থামাতে পারেননি। নিকো উইলিয়ামসের হেড থেকে পাওয়া বল ধরে ফেরান তোরেস জালে পাঠালে ভেঙে যায় আর্জেন্টিনার প্রতিরোধ। ওই মুহূর্তটি মার্টিনেজের জন্য ছিল দ্বিধার একটি সময়, যা স্পেনকে গোল আদায় করতে সহায়তা করেছে।

ফাইনালের আগে থেকেই মার্টিনেজ চোটের সঙ্গে লড়ছিলেন। ইউরোপা লিগের ফাইনালে ডান হাতের আঙুলে চোট পাওয়ার পর অস্ত্রোপচারের পরামর্শও তাঁকে দেওয়া হয়েছিল। কিন্তু দেশের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্নে সেই পথ বেছে নেননি তিনি। প্রতিটি ম্যাচে ব্যথা নিয়েই মাঠে নামতে গিয়ে হয়েছেন অসাধারণ।

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। তখনই জানিয়েছিলেন, ২০২৬ সালে আরও একটি তারকা যুক্ত করতে চান তাঁর জার্সিতে। কিন্তু এবার খুব কাছেই গিয়েও সেই স্বপ্ন পূরণ হলো না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবনে।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রীর আগমন ঘটে রাষ্ট্রীয় অতিথি ভবনে, যেখানে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের জন্য প্রস্তুত করা হয়েছিল একটি উন্মুক্ত প্রাঙ্গণ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি প্রতিটি টেবিল ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

পরে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়েছে।

ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শরিক ৪১টি দলের নেতৃবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ এবং আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর, এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠান ছিল। গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএসপিএসের নতুন ভবন উদ্বোধন করলেন বিমানবাহিনী প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বিসিএসপিএসের নতুন ভবন উদ্বোধন করলেন বিমানবাহিনী প্রধান

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএসপিএস) ভবনের স্মারক ফলক উন্মোচন করেছেন। সোমবার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসস্থ বিমানবাহিনী ঘাঁটি বাশারে এ ভবনের উদ্বোধন করা হয়।

এ তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

ইতিমধ্যে ১৯ জুলাই রেমিট্যান্সের পরিমাণ ১৯৪ কোটি ৩০ লাখ ডলার এসেছে বলে জানা গেছে।

আইএসপিআর জানায়, উদ্বোধনের সময় বিমানবাহিনী প্রধান নব উন্মোচিত বিসিএসপিএস ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে তিনি ভবনের দাপ্তরিক ও অপারেশনাল কার্যক্রমের বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি বিসিএসপিএস ভবনের আনুষ্ঠানিক কার্যক্রম ও ওয়েবসাইট উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বিমানবাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিসিএসপিএস আকাশ ও মহাকাশ শক্তি, জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিবেশ এবং প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক গবেষণা ও জ্ঞানচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিমানবাহিনী প্রধান এ ভবন উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির গবেষণা, শিক্ষা ও নীতিনির্ধারণ-সহায়ক কার্যক্রম আরো বেগবান হবে বলে আশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, এয়ার অধিনায়ক আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্র, বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার এর এয়ার অধিনায়কসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%