১১:১০ পি.এম
কয়েক সপ্তাহ ধরেই স্পেনের রাজধানী মাদ্রিদে ভয়াবহ দাবানল পুড়ছিল এবং এর ফলে বেশকিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তিনি স্পেনে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো (প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা) দান করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়ে মাদ্রিদের আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো মেসিকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি লিখেছেন, লিও মেসি মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো অনুদান দিয়েছেন। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
মাদ্রিদের জনগণও মেসির এমন মানবিক কাজের জন্য কৃতজ্ঞতা জানাতে এগিয়ে আসবেন বলে বিশ্বাস আয়ুসোর। তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে জানান, মাদ্রিদের মানুষ শিগগিরই মেসিকে স্বাগত জানাতে এবং তার প্রাপ্য সম্মান ও করতালির মাধ্যমে অভ্যর্থনা জানাতে মুখিয়ে আছে।
মেসির এই অনুদান তখন এসেছে, যখন স্প্যানিশ কর্তৃপক্ষ সিয়েরা ওয়েস্তে অঞ্চলে দাবানলের পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করছে।
প্রায় দুই সপ্তাহ ধরে জ্বলতে থাকা আগুন অবশেষে নিয়ন্ত্রণে এলেও এখনও সতর্কতামূলক নির্দেশনা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হলেও জরুরি সেবা বিভাগের সদস্যরা এখনও দাবানলপ্রবণ এলাকাগুলো নজরদারি করছেন।
বিশেষ করে, সান হুয়ান জলাধারের আশপাশে ছড়িয়ে থাকা আগুনের ছোট ছোট উৎস (হটস্পট) নিভিয়ে ফেলতে কাজ করছেন মাদ্রিদের সংশ্লিষ্ট বিভাগ।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
এ কাজে ১৬টি স্থলভিত্তিক দমকল ইউনিট, বনাঞ্চল অগ্নিনির্বাপণ দল এবং পরিবেশরক্ষী বাহিনী অংশ নিচ্ছে। তবে এখনও পেলায়োস দে লা প্রেসা ও সান মার্তিন দে ভালদেইগলেসিয়াস শহরের সাতটি আবাসিক এলাকায় বাসিন্দাদের ফিরতে দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন