০৫:৫৮ পি.এম
জিয়াউর রহমান আমাদের কীভাবে দেশকে ভালোবাসতে হয় তা শিখিয়েছেন। এছাড়াও, আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, এই কথাটি বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।
রোববার (২৬ জুলাই) দুপুরে, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, অন্যায়ের সঙ্গে আপস করা চলবে না এবং সততার সঙ্গে চলতে হবে। এই শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি।
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কী শিখাচ্ছেন? তিনি আমাদের সামাজিক ও মানবিক দেশ গঠন, কাজ করা, এবং জনবান্ধব সরকার গঠনে শিক্ষা দিচ্ছেন। যদি আমরা এই তিনটি শিক্ষা জীবনের পথে অনুসরণ করতে পারি, তবে আমাদের যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।
তিনি আরো বলেন, দেশে যদি সঠিকভাবে কার্যক্রম না চলে, তবে আমি আমার জীবন গঠন করতে পারবো না। সে ক্ষেত্রে আমাদের দেশের জন্য দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য নিরলসভাবে কাজ করছেন।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার যে গুরুত্ব রয়েছে তা তুলে ধরেন।
এ সময় তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কার্নারের উদ্বোধন করেন।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন