০২:২১ পি.এম
পাবনার ভাঁড়ারা ইউনিয়নের একটি পুকুর থেকে তুহিন খান (১৮) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ লালগুলা বাজার সংলগ্ন একটি পুকুরে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। নিহত তুহিন খান পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের সন্তান।
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তুহিন মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা নিয়ে প্রায়শই তার স্ত্রী’র সঙ্গে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার (১০ জুলাই) রাতে তিনি স্ত্রীর কাছে নেশার টাকা দাবি করেন। টাকা না পাওয়ায় অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যান।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
পুলিশের প্রাথমিক ধারণা, পরে তিনি স্থানীয় লালগুলা বাজারের মসজিদের বারান্দায় গিয়ে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যা করার পর কে বা কারা তার মরদেহ মসজিদের বারান্দা থেকে পাশের পুকুরে ফেলে দিয়েছে, সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
শনিবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখতে পাই স্থানীয়রা এবং ঘটনাটি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন