১২:২০ পি.এম
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে স্মৃতিস্মারক হিসেবে গৃহীত হয়েছে বেগম জিয়ার পছন্দের ফুল কৃষ্ণচূড়া গাছটি। এটি রোপণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনার হোসেন।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জিয়া উদ্যানে মসজিদের রাস্তার পাশে তিনি এই গাছটি রোপণ করেন। এ সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ শেষ হওয়ার পর মিনার হোসেন মন্তব্য করেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া কৃষ্ণচূড়া ফুল পছন্দ করতেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে এই দেশে তার অবদানকে স্মরণ করে আমিও জিয়া উদ্যানে একটি কৃষ্ণচূড়া ফুলের গাছ রোপণ করলাম ওনার স্মৃতিস্মরণে।"
আরও পড়ুন: বাংলাদেশ কি হারিয়েছে ‘উন্নয়নের বিস্ময়’ তকমা? অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জে সরকার
তিনি বলেন, "এই গাছটি শুধু একটি বৃক্ষ নয়, বরং এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে। আমি এবং আমাদের নেতাকর্মীরা গাছটি যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বেড়ে উঠতে পারে, সেই দায়িত্ব নিচ্ছি।"
ছাত্রদল নেতা মিনার আরও বলেন, "বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে। যেসব স্থানে পুরোনো গাছ ঝড় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।"
একইসঙ্গে তিনি বৃক্ষরোপণের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সারা দেশের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানিয়েছেন।
কর্মসূচিতে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, "এ দেশের শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের প্রতি বেগম খালেদা জিয়ার মমত্ববোধকে স্মরণ করে প্রতীকীভাবে তার পছন্দের কৃষ্ণচূড়া গাছটি রোপণ করা হয়েছে।"
আরও পড়ুন: ফ্যাসিস্ট সরকার ইসিকে কবজায় নিয়ে তিন বিতর্কিত নির্বাচন করেছে
এছাড়াও গাছটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন