০৬:৪৮ পি.এম
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার দুপুরে, পূর্বঘোষণা ছাড়া তিনি এই পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি চিকিৎসায় গাফিলতি ও অনিয়মের জন্য চাকরি থেকে বরখাস্তসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ওষুধ সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
তিনি স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, "দায়ী পালনে অনিয়ম বা গাফিলতির কোনো সুযোগ নেই।" অনিয়ম অব্যাহত থাকলে টার্মিনেশন কিংবা সাসপেনশনের মতো কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসেবার মান বাড়াতে আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনেরও নির্দেশনা দেন।
এছাড়া তিনি আরও বলেন, "জুলাই অভ্যুত্থানের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।" অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
পরিদর্শন শেষে হাসপাতালের সামনে অবস্থিত দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া, অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশনা দেন মন্ত্রী।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন