ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন


বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা রয়েছে; এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমেছে। একই সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, শুক্রবার দুই সপ্তাহের সর্বোচ্চ পৌঁছানোর পর সোমবার (১ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৪৫১.৬৫ ডলারে অবস্থান করছে। অপরদিকে, জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও ২.৫ শতাংশ কমে ৪,৪৭৯.২০ ডলারে পৌঁছেছে।

ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে। যখন ডলারের শক্তি বৃদ্ধি পায়, তখন ডলার-মূল্যে নির্ধারিত ধাতু অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য আরো ব্যয়বহুল হয়ে ওঠে। এর ফলে স্বর্ণের চাহিদা কমে যাচ্ছে।

আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম

আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম উইকফ বলেছেন, দীর্ঘদিন ধরে উচ্চ সুদের হার বজায় থাকার প্রত্যাশা স্বর্ণের ওপর চাপ তৈরি করছে। যদি বন্ড ইল্ড বৃদ্ধি থেমে যায় বা সুদের হার স্থিতিশীল থাকে কিংবা কমতে শুরু করে, তবে এই পরিস্থিতিতে স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি আসতে পারে।

এদিকে, সপ্তাহান্তে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়েছে বলেও জানা গেছে। একই সঙ্গে, ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মারফত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছে, যা তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে।

এই পরিস্থিতিতে তেলের দাম আবারো বৃদ্ধি পেয়েছে, যার ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা নতুনভাবে উসকে দিয়েছে। এর ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়াতে পারে; এমন প্রত্যাশাও বর্তমানে জোরদার হয়েছে।

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজারে ধারণা করা হচ্ছে, বছর শেষে যুক্তরাষ্ট্রে অন্তত একবার সুদের হার বাড়ানোর প্রায় ৫৬ শতাংশ সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদী বাইক মিছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

যদিও স্বর্ণ সাধারনত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়, কিন্তু উচ্চ সুদের হারের পরিবেশে তা চাপের মুখে পড়ে, কারণ এতে কোনো সুদ বা মুনাফা জন্যে থাকে না।

বাজার বিশ্লেষকদের মতে, পরবর্তী সময়ে মার্কিন কর্মসংস্থান সংক্রান্ত তথ্য এবং ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের বক্তব্য বাজারের গতিপথ নির্ধারণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেছেন, ভূরাজনৈতিক পরিস্থিতি যদি স্থিতিশীল হয় এবং জ্বালানি সংকট কমতে শুরু করে, তাহলে বিনিয়োগকারীরা মৌলিক বিষয়গুলোর দিকে আবার মনোযোগ দিবেন, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারকে সমর্থন করতে পারে। আগামী বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের নিট ক্রেতা হিসাবেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৭৩.৯৬ ডলারে নেমে গেছে। প্লাটিনামের দাম ০.৪ শতাংশ কমে ১,৯০৮.৯১ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০.৮ শতাংশ কমে ১,৩৪৩.০৪ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপিকে হয়নি: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


আওয়ামী লীগ-জামায়াতকে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে, বিএনপিকে হয়নি: সেতুমন্ত্রী

আওয়ামী লীগ ও জামায়াতকে বিভিন্ন সময়ে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছে। কিন্তু বিএনপিকে কখনো জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি, এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেল, নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

মঙ্গলবার (১ জুন) বিকেলে রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কলাবাগান বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা উল্লেখ করেন।

শেখ রবিউল আলম রবি বলেন, দেশে যখন একদলীয় শাসনব্যবস্থা চালু ছিল, সেই সময় রাজনীতি সংকটে পড়ে গিয়েছিল। তখন জিয়াউর রহমান Political দল গঠন করে সেই সংকট থেকে দেশকে উত্তরণের পথ দেখান।

মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ও জামায়াতকে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হয়েছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রের প্রয়োজন থেকে রাজনীতি করে। সেজন্য বিএনপিকে কখনোই জনগণের কাছে ক্ষমা চাইতে হয়নি।

তিনি উল্লেখ করেন, রাজনীতিতে দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। নেতাকর্মীদের কোনোভাবেই দলের ভাবমূর্তি ও ইমেজ ক্ষুণ্ন না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম রবি আহ্বান জানান, জনগণের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব বিস্তার বা ক্ষমতার অপব্যবহার না করে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার রাস্তায় এআই ট্রাফিক, লালবাতিতেই থামছে যানবাহন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


ঢাকার রাস্তায় এআই ট্রাফিক, লালবাতিতেই থামছে যানবাহন

মাত্র এক থেকে দেড় মাস আগেও যেখানে সিগন্যাল অমান্য করা ছিল প্রতিদিনের ঘটনা, সেখানে এখন রাজধানীর ব্যস্ততম মোড়গুলোতে লালবাতি জ্বলে ওঠার সাথে সাথে সব যানবাহন থেমে যাচ্ছে। ডিএমপির এআই ক্যামেরা-নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পর থেকে এ পরিবর্তন নগরবাসীর চোখে দৃশ্যমান হয়ে উঠেছে।

রাজধানীর সোনারগাঁও মোড় সার্ক ফোয়ারা চত্বরে, ট্রাফিক কনস্টেবল নুর মোহাম্মদ দাঁড়িয়ে ছিলেন। কারওয়ান বাজার, বাংলামোটর ও কাঁঠালবাগান এলাকার ব্যস্ততম এই ট্রাফিক মোড়ে তিনি অনেকটা নির্ভার পরিবেশে দায়িত্ব পালন করছিলেন। ঈদের পঞ্চম দিনে যানবাহনের চাপ খুব বেশি না হলেও খুব কমও ছিল না।

তবে নুর মোহাম্মদ স্বস্তিতে থাকলেও চারদিক থেকে আসা যানবাহন নিয়ম মেনে হলুদ, সবুজ ও লাল- সব ধরনের ট্রাফিক সিগন্যাল অনুসরণ করে চলছিল। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার এবং মোটরসাইকেলসহ কোনো যানবাহনের চালকই জেব্রা ক্রসিং অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছিলেন না।

শুনতে বহুটা গল্পের মতো মনে হলেও সোমবার দুপুর আড়াইটার দিকে এমন একটি দৃশ্য চোখে পড়ে। এই এআই ক্যামেরা-নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনার কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

ট্রাফিক কনস্টেবল নুর মোহাম্মদ বলেছেন, ‘ব্যস্ততম এ সড়কে মাসখানেক আগে যানবাহন সামলাতে গলদঘর্ম হতে হতো। অনেকেই ট্রাফিক সিগন্যাল মানতেন না। জেব্রা ক্রসিং অতিক্রম করে সামনে এগিয়ে যেতেন।’

তিনি আরও বলেন, ‘এ ব্যবস্থার কারণে সবারই সুবিধা হয়েছে। আমাদের যেমন সুবিধা হয়েছে, তেমনই জনগণেরও হয়েছে। তারা এখন সিগন্যাল মেনে নির্দিষ্ট সময়ে দাঁড়াচ্ছে, আবার চলাচল করছে। যানবাহনের চাপের ওপর ভিত্তি করে সিগন্যালের সময়ও নির্ধারণ করা হচ্ছে।’

তার মতে, স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার আশঙ্কাই সিগন্যাল মানার অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

নুর মোহাম্মদ জানান, ‘অনেকেই নিয়ম মানলেও ঢাকার বাইরে থেকে আসা অনেক চালক এখনো এআই ক্যামেরা-নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে ভালোভাবে জানেন না। তারা অনেকেই আগের মতো সিগন্যাল অমান্য করছেন। তাদের সচেতন করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সোমবার (০১ জুন) দুপুরে রাজধানীর শাহবাগসংলগ্ন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, বাংলামোটর ও সোনারগাঁও ক্রসিংয়ে সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ যানবাহন এক থেকে দেড় মিনিটের ট্রাফিক সিগন্যাল মেনে চলছিল। দু-একটি গাড়ি রাস্তা ফাঁকা দেখে এগিয়ে এলে ট্রাফিক পুলিশ তাদের থামিয়ে কারণ জিজ্ঞাসা করে সতর্ক করে দিচ্ছেন।

এসব সিগন্যাল পয়েন্টে পথচারীদের জন্যও পৃথক সিগন্যাল রয়েছে। তবে সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ে কয়েকজন পথচারীকে লালবাতি জ্বলা অবস্থায়ও রাস্তা পার হতে দেখা যায়। কারণ জানতে চাইলে হাতিরপুল এলাকার বাসিন্দা ফরিদ হোসেন বলেন, ‘অনেক দিনের অভ্যাস। তাই রাস্তা ফাঁকা দেখে চলে এসেছি।’

বাংলামোটর সিগন্যাল ক্রসিংয়ের একপাশে দুই ট্রাফিক পুলিশকে খোশগল্প করতে দেখা যায়। যদিও তারা কথোপকথনে ব্যস্ত থাকলেও সব ধরনের যানবাহন সিগন্যাল মেনেই সতর্কতার সঙ্গে চলাচল করছিল।

ইস্কাটনের বাসিন্দা গৃহবধূ নাসরীন আক্তার বলেন, ‘শুধু আইন থাকলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগের ব্যবস্থা থাকতে হবে। এআই-নিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা তার বড় উদাহরণ।’

মাঠপর্যায়ে কর্মরত একাধিক ট্রাফিক পুলিশ সদস্য জানান, আগে ট্রাফিক সিগন্যাল মানা কিংবা না মানা নিয়ে যানবাহনের চালক ও মালিকদের সঙ্গে নানা তর্ক-বিতর্ক হতো। কিন্তু এখন ক্যামেরায় সবকিছু ধারণ হওয়ায় সেই ঝামেলা নেই। ফলে তাদের কাজও অনেক সহজ হয়ে গেছে।

জানা গেছে, এসব আধুনিক ক্যামেরা লালবাতি অমান্য করা, স্টপ লাইন বা জেব্রা ক্রসিং অতিক্রম করা, উল্টোপথে গাড়ি চালানো, লেন ভঙ্গ করা এবং অবৈধ পার্কিংয়ের মতো নিয়ম লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে। এরপর গাড়ির নম্বরপ্লেট স্ক্যান করে সরাসরি গাড়ির মালিকের মোবাইল ফোনে ডিজিটাল মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠিয়ে দেওয়া হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম সপ্তাহে এ ব্যবস্থা চালু হয়। প্রযুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালুর পর থেকে গত ২৩ মে পর্যন্ত ট্রাফিক বিভাগ যাচাই-বাছাই শেষে ৬১১টি মামলা করে। এর আগে ১১ মে পর্যন্ত প্রথম এক সপ্তাহেই ৩০০টির বেশি মামলা করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর প্রায় ৩০টি গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্ট বা সিগন্যালে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত ট্রাফিক ক্যামেরা ও নজরদারি ব্যবস্থা চালু রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর অন্তত ৫০০টি সিগন্যালে এই প্রযুক্তির ক্যামেরা স্থাপনের কাজ চলছে।

গুরুত্বপূর্ণ ট্রাফিক ক্রসিংগুলোর মধ্যে রয়েছে শাহবাগ মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট। এছাড়া উত্তরা বিমানবন্দর সড়ক এবং মহাখালী বাস টার্মিনালসংলগ্ন সিগন্যালেও এ ব্যবস্থা চালু করা হয়েছে।

গত ২০ মে ডিএমপির নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও ইন্টারসেকশনগুলোতে আধুনিক এআইচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সিগন্যাল অমান্য করা, উল্টোপথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং কিংবা লেন পরিবর্তনের মতো মোটরযান আইন লঙ্ঘনের ঘটনাগুলো স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে।

তিনি বলেন, ‘এআই প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত ভিডিও ফুটেজ যাচাই করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিআরটিএর ডাটাবেজ ব্যবহার করে গাড়ির মালিকের ঠিকানায় সরাসরি নোটিশ বা প্রসিকিউশন পাঠানো হচ্ছে।’

ডিএমপি কমিশনারের মতে, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে চালক ও পথচারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে বছরের পর বছর নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবার প্রযুক্তির সহায়তায় সেই চেনা দৃশ্যে কিছুটা পরিবর্তনের আভাস মিলছে। পরিবর্তনটি কতটা স্থায়ী হবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে লালবাতি জ্বলে উঠলে থেমে যাচ্ছে যানবাহন, এটিই নগরবাসীর জন্য নতুন বাস্তবতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


চট্টগ্রামের তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুরে তৃতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মো. ফারুক (২৪) নামে একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, "তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে রাউজান থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। একইসঙ্গে অন্য আসামিদের সংশ্লিষ্টতা সম্পর্কেও তথ্য দিয়েছেন।"

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২৭ এপ্রিল সকালে ভুক্তভোগী শিশুটি খালার বাড়িতে বেড়াতে যায়। রাতের দিকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে থেকে প্রধান আসামি আবু তাহের (৪২) তাকে জোর করে দোকানের ভেতরে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। এজাহারে আরও বলা হয়, শিশু টিকে পরে পাশের একটি বিলে নিয়ে গিয়ে অন্যান্য আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে না বলার হুমকি দিয়ে তারা শিশুটিকে সেখানে ফেলে রেখে চলে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান ঠাকুরগাঁও প্রতিনিধি বালিয়াডাঙ্গী

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


বালিয়াডাঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন আহমেদ।

এ সময় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠানে ঈদের তাৎপর্য এবং সমাজকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পবিত্র ঈদুল আযহার শিক্ষা ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশায় অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%