১১:১২ এম
মৌলভীবাজারে গণমাধ্যমের সঙ্গে আলাপে দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন চলতি বছর সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করতে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন, যা বাজেটে রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন নির্বাচন আগে হবে এবং কোনটি পরে হবে। তবে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে, এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন হবে।
তিনি আরও জানিয়েছেন, দেশের সব সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ মাস পর এই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।
আরও পড়ুন: জ্ঞানচর্চার আড়ালে আধিপত্যের লড়াই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন