ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪


বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাসহ আটক ৪

বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা *স্টাফ রিপোর্টার, বরিশাল*হয়েছে, উদ্ধার হয়ে থাকলে তার পরিমাণ কত এবং আটকদের বিরুদ্ধে কী অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খাল ভরাট ও কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


সরকারি খাল ভরাট ও কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

‎ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী
‎ভূমিদস্যু লাল মিয়ার বিরুদ্ধে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না সুফল। অথচ
‎সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সে এসব তোয়াক্কা করছেন না।
‎
‎যার ফলে রঘুনাথপুর গ্রামসহ আশেপাশের ৩/৪টি গ্রামের কয়েক’শ কৃষকের ফসলের জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎অন্য দিকে মঠবাড়ি ও রঘুনাথপুর দরিদ্র কৃষকদের কৃষিজমি দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু এই লাল মিয়ার বিরুদ্ধে। ফলে ধান চাষও করতে পারছেন না জমির মালিকরা।
‎
‎আজ (বুধবার) সরজমিন গিয়ে দেখা যায়, মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সরকারি খাল অবৈধ ভাবে ভরাট হচ্ছে। অন্য দিকে একই ব্যক্তি লাল মিয়া কৃষি জমিতে মাছ চাষের কথা বলে নাম মাত্রয় জমি ভাড়া নিলেও। পরবর্তীতে ভাড়ার টাকা আর পরিষদ করেননি। এ ভাবেই বছরের পর বছর কৃষি জমি দখল করে চলছে তার মাছচাষ। ভুক্তভোগী পরিবার স্থানীয় ভাবে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করেন বলে জানা যায়।
‎
‎এ সময় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখল নিয়েছে। খালের পাশে কৃষি জমি জমি গুলো ভাড়া নেওয়ার নাম করে দখল করে রেখেছে। আমার ১৩ শতাংশ জমি সে ৭ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে এর বিচার চাই।
‎
‎আরেক ভুক্তভোগী পরিবার থেকে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছে। আমি আজ ১২ বছর যাবত জমির ভাড়া পাই না। আমি সরকারের কাছে লাল মিয়া বাহিনীর বিচার চাই।
‎
‎মোখলেছুর রহমান বলেন,  লাল মিয়া হচ্ছে একজন ভূমিদস্যু। সে নানান ভাবে বিভিন্ন কৌশলে সরকারি একটি খাল ভরাট করে ফেলেছে। এতে করে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। খালের পাশে মালিকানা কৃষি জমিতে তার নজর লেগেছে। তাই সে মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেওয়ার নাম করে দখল করে নেয়। আমার ৩২.৫ শতাংশ জমি সে আজ ১২ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই।
‎
‎অভিযোগের বিষয়ে লাল মিয়া সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
‎
‎এস এম মাসুদ রানা
‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
‎তারিখ : ৮/১০/২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


মধুপুরে পুত্রবধূর ধাক্কায় বৃদ্ধ শ্বশুর আহত, থানায় অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধ থামাতে গিয়ে পুত্রবধূর ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই বৃদ্ধের নাম মৌলভী আব্দুল বারী। তিনি উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদেগাঙ্গাইর গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২ অক্টোবর বিকেলে বাদেগাঙ্গাইর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার দিন আব্দুল বারীর ছেলে রেজাউল করিম ও তার স্ত্রী আইরিনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া চলছিল। একপর্যায়ে আব্দুল বারী তাদের বিরোধ থামাতে এগিয়ে গেলে পুত্রবধূ আইরিন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ধাক্কা দেন। এতে তিনি বারান্দা থেকে নিচে পড়ে সিঁড়িতে আঘাত পান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের পরিবারের দাবি, দুর্ঘটনায় আব্দুল বারীর কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৬ বছর আগে ঘাটাইল উপজেলার দড়ি চৈথট এলাকার আজহার আলীর মেয়ে আইরিনের সঙ্গে রেজাউল করিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রায় দুই বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল বলে তাদের দাবি। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। রেজাউল করিম পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের সংসারে সপ্তম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে।
আহতের পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর আইরিন তার বাবার বাড়িতে খবর দিলে তার বাবা আজহার আলীসহ কয়েকজন লোক রেজাউল করিমের বাড়িতে আসেন। এ সময় তারা বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণালংকার, রেজাউল করিমের চাকরিসংক্রান্ত কাগজপত্র ও দলিলপত্র নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে আইরিনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় আব্দুল বারীর মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শহর ফাঁড়ির ইনচার্জ অভিজিত ভৌমিক

আন্তর্জাতিক ডেস্ক

‎সুনামগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


আবারও সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত শহর ফাঁড়ির ইনচার্জ অভিজিত ভৌমিক

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আবারও জেলার শ্রেষ্ঠ (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই অভিজিত ভৌমিক।
‎
‎বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের কার্যক্রম ও বিভিন্ন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসআই অভিজিত ভৌমিককে শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
‎সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
‎
‎শহর ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলনসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রাখায় এর আগেও প্রশংসিত হয়েছেন এসআই অভিজিত ভৌমিক। ধারাবাহিকভাবে দায়িত্বশীলতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আবারও তিনি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন।
‎
‎
‎এ বিষয়ে জানতে চাইলে অভিজিত ভৌমিক জানান, এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কোনো ধরনের অপরাধের সঙ্গে আপস না করে সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এই অর্জন আমার একার নয়—এটি পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকারের ব্যক্তিজীবনের ১০ অজানা তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নানা পাটেকারের ব্যক্তিজীবনের ১০ অজানা তথ্য প্রকাশ

ভারতীয় চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে এসেছে নানা পাটেকারের আকস্মিক মৃত্যুতে। ৭৫ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৮ অক্টোবর তিনি মারা যান। গোয়ার বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসকদের একটি দল সেখানে পৌঁছায়। পরে তাকে দোনা পাউলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে নানা পাটেকার নিজের স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন। তবে পর্দার বাইরেও তার জীবন ছিল নানা সংগ্রাম, অভিজ্ঞতা ও বৈচিত্র্যে ভরা। শৈশবের আর্থিক সংকট থেকে শুরু করে থিয়েটার, সংসার, কৃষিকাজ, রান্না ও সেনাবাহিনীর সঙ্গে সম্পৃক্ততা—নানার ব্যক্তিজীবনের এমন অনেক অধ্যায় রয়েছে, যেগুলো হয়তো অনেকেরই অজানা।

১. আসল নাম বিশ্বনাথ পাটেকার

নানা পাটেকারের আসল নাম ছিল বিশ্বনাথ পাটেকর। তিনি ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুড-জঞ্জিরায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় পাওয়া ‘নানা’ ডাকনামটিই পরে তার পরিচয়ের সঙ্গে স্থায়ীভাবে জড়িয়ে যায়।

দুই ভাই অশোক ও দিলীপের সঙ্গে শৈশব কাটে তার। পরে পরিবারের সঙ্গে মুম্বাইয়ে চলে যান। শৈশবটা খুব একটা সহজ ছিল না। পরিবারের আর্থিক সংকটের মধ্য দিয়ে বড় হয়েছেন নানা। পরবর্তী সময়ে ভারতের অন্যতম পরিচিত অভিনেতা হয়ে উঠলেও নিজের শৈশবের সেই সাধারণ জীবনের সঙ্গে তার যোগাযোগ ছিল গভীর।

২. ১৩ বছর বয়সেই শুরু হয়েছিল কাজ

অভিনেতা হওয়ার অনেক আগে থেকেই জীবিকার জন্য কাজ করতে হয়েছিল নানাকে। প্রায় ১৩ বছর বয়সে স্কুলে পড়ার পাশাপাশি মুম্বাইয়ের চুনাভাট্টি এলাকায় সিনেমার পোস্টার আঁকার কাজ শুরু করেন তিনি।

সেই কাজ থেকে মাসে মাত্র ৩৫ রুপি আয় করতেন। কর্মস্থলে যেতে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হতো তাকে। পোস্টার আঁকার পাশাপাশি জেব্রা ক্রসিং আঁকার কাজও করেছেন তিনি।

পরে এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন, সেই বয়সের ক্ষুধা, অভাব ও অপমান তাকে জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে। তার অভিনয় শেখার ক্ষেত্রেও বাস্তব জীবনের সেই অভিজ্ঞতার বড় ভূমিকা ছিল।

৩. তৃতীয় শ্রেণি থেকেই অভিনয়ের সঙ্গে পরিচয়

বলিউডে পা রাখার বহু আগেই অভিনয়ের সঙ্গে পরিচয় হয়েছিল নানার। পুরোনো এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই গ্রামের নাটকে অংশ নিতেন।

পরিবারে থিয়েটারের বিশেষ কোনো পরিবেশ ছিল না। শুরুতে এ পথে তাকে উৎসাহ দেওয়ার মতো কেউও ছিলেন না। কিন্তু নিজের আগ্রহে অভিনয় চালিয়ে যান নানা। পরবর্তী সময়ে মারাঠি থিয়েটারে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। সেই থিয়েটারই তার অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে।

৪. স্ত্রী ছিলেন তার সংগ্রামের সময়ের সঙ্গী

১৯৭৮ সালে নীলকান্তি পাটেকারকে বিয়ে করেন নানা। নীলকান্তি তখন ব্যাংকে চাকরি করতেন এবং নানার তুলনায় আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল ছিলেন।

নানার অভিনয়জীবনের শুরুর দিকে থিয়েটার থেকে আয় ছিল খুবই কম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একটি নাটকের জন্য প্রায় ৫০ রুপি পেতেন তিনি। অন্যদিকে তার স্ত্রী মাসে প্রায় ২ হাজার ৫০০ রুপি আয় করতেন।

নানা নিজের পছন্দের কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন। সেই সময় নীলকান্তি তাকে উৎসাহ দিয়েছিলেন এবং বলেছিলেন, তিনি যে কাজ বিশ্বাস করেন সেটিই যেন করে যান, একসময় সেখান থেকেই টাকা আসবে।

পরবর্তী সময়ে দুজন আলাদা থাকলেও তাদের আইনগতভাবে বিবাহবিচ্ছেদ হয়নি।

৫. আড়াই বছর বয়সে মারা যায় বড় ছেলে

নানার ব্যক্তিজীবনের সবচেয়ে কষ্টের অধ্যায়গুলোর একটি ছিল বড় ছেলে দুর্বাসার মৃত্যু। প্রায় আড়াই বছর বয়সে মারা যায় তার ছেলে। জন্মের পর থেকেই দুর্বাসা অসুস্থ ছিল এবং তার বেশ কিছু শারীরিক জটিলতা ছিল বলে জানা যায়। এর মধ্যে একটি চোখের সমস্যাও ছিল। বহু বছর পর নিজের সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে নানা স্বীকার করেছিলেন, সন্তানের অসুস্থতার সময় তিনি প্রথম দিকে সন্তানের কষ্টের চেয়ে মানুষ কী ভাববে, সেটি নিয়ে বেশি চিন্তা করতেন। এই উপলব্ধিও তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

দুর্বাসার মৃত্যুর পর নানা ও নীলকান্তির আরেক ছেলে হয়। তার নাম মালহার পাটেকার।

৬. দিনে ৬০টি পর্যন্ত সিগারেট খেতেন

একসময় ধূমপানের প্রতি মারাত্মকভাবে আসক্ত ছিলেন নানা পাটেকার। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, দিনে ৬০টি পর্যন্ত সিগারেট খেতেন।

দিনের প্রায় সব সময়ই ধূমপান করতেন তিনি। এমনকি গোসলের সময়ও সিগারেট খাওয়ার কথা জানিয়েছিলেন নানা। একপর্যায়ে তার গাড়িতে সিগারেটের গন্ধ এতটাই তীব্র হয়ে উঠেছিল যে মানুষ সেখানে বসতেও চাইত না বলে তিনি জানিয়েছিলেন।

তবে ৫৬ বছর বয়সে হঠাৎ করেই ধূমপান ছেড়ে দেন নানা। ২০১২ সালের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেন—আর সিগারেট খাবেন না।

৭. অভিনয়ের পাশাপাশি রান্নাও ছিল তার পছন্দ

সিনেমার বাইরের জীবনে রান্না করা ছিল নানার অন্যতম পছন্দের কাজ। শুধু রান্না করাই নয়, অন্যদের খাওয়াতেও তিনি আনন্দ পেতেন।

২০১৫ সালে এক সাক্ষাৎকারে নানা জানিয়েছিলেন, শুটিংয়ের সময় কখনো কখনো পুরো চলচ্চিত্রের ইউনিটের জন্য রান্না করতেন তিনি। একটি ইউনিটে প্রায় ১১০ জন থাকলেও তাদের জন্য রান্না করার অভিজ্ঞতা ছিল তার।

রান্নার প্রতি নিজের ভালোবাসা নিয়ে নানা এমনও বলেছিলেন যে, অভিনেতার চেয়ে তিনি নিজেকে ভালো রাঁধুনি মনে করেন।

৮. কৃষিকাজের সঙ্গে ছিল গভীর সম্পর্ক

চলচ্চিত্রের ব্যস্ত জীবনের বাইরে কৃষিকাজের প্রতিও নানার ছিল গভীর আগ্রহ। মহারাষ্ট্রের সিংহগড় দুর্গের কাছে তার একটি খামার ছিল।

সেখানে ধান, বাদাম, রসুন ও পেঁয়াজ চাষ করতেন তিনি। কৃষিকাজের সঙ্গে তার এই সম্পর্ক শুধু ব্যক্তিগত আগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়েও কাজ করেছেন তিনি।

খরাপ্রবণ মহারাষ্ট্রের কৃষকদের সহায়তায় তার প্রতিষ্ঠিত নাম ফাউন্ডেশন কাজ করেছে।

৯. সিনেমার চরিত্রের বাইরেও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক

সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিতে গিয়ে বাস্তব জীবনেও সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছিলেন নানা পাটেকার।

১৯৯১ সালের ‘প্রহার: দ্য ফাইনাল অ্যাটাক’ সিনেমায় অভিনয়ের আগে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিয়ে সামরিক প্রশিক্ষণ নেন তিনি। পরে টেরিটোরিয়াল আর্মিতে ক্যাপ্টেন হিসেবে কমিশন পান এবং মারাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের সময়ও তিনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে নিজের সেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১০. ছেলেকে সরাসরি অভিনেতা বানাননি

নানার ছেলে মালহার পাটেকারেরও চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল। তবে বাবার তারকা পরিচয় ব্যবহার করে তাকে সরাসরি অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করার পথে হাঁটেননি নানা।

জানা যায়, নানা নিজেই পরিচালনা করছিলেন ‘আব তাক ছাপ্পান’-এর একটি সিক্যুয়েল। সেখানে মালহারের অভিনয়ের সুযোগ তৈরি হলেও নানা সেই প্রস্তাবে সম্মতি দেননি।

পরে মালহার অভিনয়ের বদলে চলচ্চিত্র নির্মাণের দিকে এগিয়ে যান। তিনি পরিচালক রামগোপাল ভার্মার সঙ্গে সহকারী হিসেবেও কাজ করেন।

শৈশবের আর্থিক সংকট থেকে থিয়েটারে পথচলা, সংসার ও ব্যক্তিগত শোক, রান্না ও কৃষিকাজের প্রতি ভালোবাসা—নানা পাটেকারের জীবন তাই শুধু পর্দার সাফল্যের গল্প নয়। সংগ্রাম ও নিজের পছন্দের কাজের প্রতি নিষ্ঠার মধ্য দিয়েই তৈরি হয়েছিল তার আলাদা পরিচয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%