১২:১৮ পি.এম
রাজবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় পাট ক্ষেত থেকে নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদরাসার পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদুল ইসলাম (২৫) কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম দাবি করেছেন।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
জানা গেছে, রোববার (১৪ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল আসাদুল ইসলাম। তার পরিবার তাকে খুঁজতে থাকা পর্যন্ত না পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় থানার পুলিশকে নিখোঁজ হওয়ার বিষয়ে অবগত করে। পরে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। গতকাল বিকেলে সোনাপুর হাটে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। পরে তার পরিবারের পক্ষ থেকে থানায় অবহিত করা হয়।
তিনি আরও বলেন, আজ সকালে পুলিশ একটি পাটক্ষেত থেকে আসাদুলের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন।
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার গণমাধ্যমকে জানান, সকালে পুলিশ পাটক্ষেত থেকে নিখোঁজ হওয়া আসাদুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে। আসাদুলকে হত্যার পর তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসাদুলের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন