০৩:৪৩ পি.এম
সারা দেশে কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদান করেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পান্নু, এনামুল হক সাজু, জাহিদুল ইসলাম, যুবদল নেতা ইয়াসিন আরাফাত মিঠু ও জিয়াউল কবির মিঠু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরখা পরে রাস্তায় নেমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। তারা অভিযোগ করেন যে, সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে আগুন সন্ত্রাস শুরু করেছে আওয়ামী লীগ। বক্তারা দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে চিরুনী অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে হবে। রাজপথে নিষিদ্ধ সংগঠনের যাকে পাওয়া যাবে তাকে ধরে পুলিশে সোপর্দ করার জন্য যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন