১২:৪৮ পি.এম
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মায় পড়ে গেছে।
বাসটি উদ্ধারকারী জাহাজ হামজা টেনে তুলেছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর ব্যর্থতার জবাব চান এমপি মাসুদ সাঈদী
কিন্তু বাসে কোনো যাত্রী উপস্থিত ছিল না। কোনো হতাহতের ঘটনা ঘটে নাই। কেবলমাত্র চালক ও সহকারী ছিলেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসব বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বাসটি তখন যাত্রী নামানো অবস্থায় ছিল।
প্রত্যক্ষদর্শী জানান, তারা দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। গাড়িটা বড় ফেরিতে ওঠার সময় সবাই বললেন বাসের যাত্রীদের নামিয়ে দিতে। তখন সবাই নামলেন। শুধুমাত্র ড্রাইভারের সাথে হেলপার ছিলেন। নিয়ন্ত্রণ হারানোর পর ড্রাইভার অনেক চেষ্টা করলেও পারেননি। পরে র্যাম ভেঙে পড়ে যায়।
আরও পড়ুন: স্বাভাবিক জীবনে ফিরতে আর্থিক সহায়তা চান রোজিনা
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, আমি সকাল ৯টা ৩০-এ কল পেয়ে এসেছি। যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা নিশ্চিত করেছে যে বাস থেকে সব যাত্রী নেমে গিয়েছে।
তিনি আরও বলেন, ওই বাসটার এই ফেরিতে ওঠার কথা ছিল না। তারা নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন ভেঙে পড়ে গিয়েছে। ডুবুরি দল আসছে, হামজা আসছে। তারা বাসটিকে উদ্ধারের চেষ্টা করছে।
এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সোহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন যাত্রী প্রাণ হারান।
আরও পড়ুন: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়ছেন তরুণ সমাজসেবক স্বপন মিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন