ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭


ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার ৫৭

রাজধানীজুড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), তেজগাঁও বিভাগের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জুলাই) এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫৭ জনকে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মো. নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. নাঈম (২০), মো. মামুন হোসেন (২২), মো. দ্বিপু বাহাদুর (২৯), মো. সাইদুল ইসলাম (৩৬), মো. মনিরুল মনু (৪২), মো. আবুল বাশার (৫৩), মো. জাহিদুল ইসলাম (১৮), মো. আলী হোসেন (৪৮), মো. সবুজ (৩৭), মো. মামুন (৫২), মো. নাজমুল ইসলাম (২৫) এবং মো. শাহ পারভেজ (৪০)।

গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছে মৃদুল হাসান (২৯), মো. সুজন বেপারী (২৬), মো. শাকিল (২৬), মো. সেলিম ওরফে ডিপজল (২২), মো. রাকিব (২২), রাজা মিয়া, মো. সবুজ ব্যাপারী ওরফে সবুজ (২২), মো. সুজন, মো. হাসান, মামুন (২৪), মো. নাদিম, মো. জুয়েল মিয়া (৩১), মো. ইমরান (২৭), শেখ শাহিন (৫৫), মামুন (২৪), চঞ্চল রবি দাস (২১), মো. রিহান শেখ (১৯), মো. বাপ্পি শেখ (২০), মো. পলাশ হোসেন (২৫), মো. শাহীন (২৫), মো. সুন্নত (২২) এবং মো. রাজু (৪৫)।

আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিয়মিত অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আকবর খান ইমন (২৪), মো. মেরাজুল ইসলাম (২২), খন্দকার মো. ইব্রাহিম (২১), মো. আবির হোসেন (২৫), মো. রবিনুর (২৭), মো. মনোয়ার হোসেন ওরফে রিফাত (২৬), মো. জহুরুল ইসলাম (৩২), মো. লাবলু (২০), মকবুল হোসেন ওরফে মুকুল (২৭), মিজানুর রহমান মুকুল (৪০), শ্রাবন দেওয়ান (২০), মো. সজিব (২১), মো. শামীম হোসেন (৩৬), মিলন (৪২), মো. আলমগীর হোসেন (৩০), মো. মনির হোসেন (৩২), মো. মশিউর রহমান (২৬), ফাহিম (২৩) এবং দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি (৩১)।

তেজগাঁও বিভাগ সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৩ জন ছাড়াও শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২৮ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ৪ জন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেল জামে মসজিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেল জামে মসজিদ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চরাঞ্চলে তিস্তার ভয়াবহ ভাঙনে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এবার, তিস্তার ভাঙনের করাল গ্রাসে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চর বিদ্যানন্দ ইউনিয়নের ঐতিহাসিক ‘মন্ডলপাড়া জামে মসজিদটি’ ই।

বুধবার (২২ জুলাই) বিকেল বেলা তিস্তা নদীর প্রলয়ংকরী রূপের সামনে দাঁড়িয়ে থাকতে না পেরে মসজিদটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বাসিন্দাদের মধ্যে ভাঙন আতঙ্ক বেড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে তিস্তা নদীর ভাঙন আশঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে, মন্ডলপাড়া জামে মসজিদটি তিস্তার তীরঘেঁষে চরম ঝুঁকিতে ছিল। নদী ভাঙনের গতি এতই দ্রুত ছিল যে, ভিটেমাটি এবং মসজিদ রক্ষার কোনো সুযোগই পায়নি চরাঞ্চলের মানুষ। চোখের সামনে জুলাই মাসের বুধবার বিকেলে পুরো মসজিদ ভবনটি তিস্তার পেটে চলে গেছে।

চর বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার আলী আক্ষেপ করেছেন এবং বলেছেন, 'আমাদের একটাই প্রার্থনা ছিল ঘরবাড়ি যাক, অন্তত আল্লাহর ঘরটা যেন বেঁচে যায়।' কিন্তু রাক্ষুসে তিস্তা তাও কেড়ে নিয়েছে। এখন আমরা কোথায় নামাজ পড়বো?

এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙনে বিদ্যানন্দ ইউনিয়নের মানচিত্র ছোট হয়ে আসছে। ভিটেমাটি, আবাদি জমি এবং সামাজিক প্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন শত শত পরিবার। অথচ ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী কোনো পদক্ষেপ তারা এখনও দেখতে পাচ্ছেন না।

ভুক্তভোগী এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন যে, জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ না করা হলে চর বিদ্যানন্দ ইউনিয়নের আরও বহু বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে মোদি

প্রশ্নপত্র ফাঁসের প্রতিকার, শিক্ষাব্যবস্থায় সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ভারতে তরুণদের আন্দোলন তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে।

রাজধানী দিল্লি থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্ট অভিমুখে মিছিল ঠেকাতে পুলিশের লাঠিপেটা, টিয়ারশেল ও ধরপাকড়ের পর আন্দোলনের গতি আরও বাড়াতে থাকে।

সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ‘চলো সংসদ’ কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীরা পার্লামেন্টের দিকে এগোতে চাইলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বহু আন্দোলনকারী আহত হন এবং শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। একই দিনে আন্দোলনের প্রতি সংহতি জানাতে মুম্বাই, বেঙ্গালুরু ও গোয়ায় রাস্তায় নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয় এবং কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যায় প্রাঙ্গণে শিক্ষার্থীরা প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন, যেখানে পরে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া হায়দরাবাদ, ইন্দোর, দেরাদুন ও লাদাখেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভারতের বাইরে লন্ডনসহ একাধিক আন্তর্জাতিক শহরে প্রবাসী শিক্ষার্থী ও ভারতীয়রা আন্দোলনের সমর্থনে প্রচ্ছদ ব্যানার নিয়ে সমবেত হন।

বুধবার (২২ জুলাই) নতুন নতুন শহরে আন্দোলন ছড়িয়ে পড়ে। পাটনায় শিক্ষার্থীদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। বেঙ্গালুরুতে ক্ষমতাসীন বিজেপির কার্যালয়ের সামনে বিক্ষোভ করার সময় বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়। এ ছাড়া মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ ও সুরাটে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন, বিরোধী রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আটক ভুয়া পরিচয়ে প্রতারণাকারী মোশাররফ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ জিয়াউর রহমান

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


দিনাজপুরে আটক ভুয়া পরিচয়ে প্রতারণাকারী মোশাররফ হোসেন

দিনাজপুরে, কখনো প্রশাসন আবার কখনো পুলিশ ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মোশাররফ হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেন। অভিযুক্ত মোশাররফের বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে। শিক্ষকদের তৎপরতায় ভুয়া কর্মকর্তার আসল রূপ বেরিয়ে আসে।

অভিযোগ রয়েছে, মোশাররফ নিজেকে ছিয়াচল্লিশতম বিসিএসে প্রশাসন ক্যাডার, সাতাশতম বিসিএসে পররাষ্ট্র এবং ঊনপঞ্চাশতম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বলে দাবি করতেন। নামীদামি ব্র্যান্ডের পোশাক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে তিনি তরুণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। ছাত্রাবাসে ওঠার পর তার আচরণ নিয়ে সন্দহ তৈরি হলে শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজেকে কেবল এসএসসি পাস বলে স্বীকার করেন এবং তার প্রতারণার নানা তথ্য প্রকাশ পায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের খবর পেয়ে রাঙামাটি থেকে এক তরুণী এবং নীলফামারী থেকে এক অভিভাবক দিনাজপুরে ছুটে এসেছেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন সময়ে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা লেনদেনের প্রমাণ মিলেছে। রাঙামাটি থেকে আসা ভুক্তভোগী তরুণী জানান, সমস্যা সমাধানের নাম করে মোশাররফ তার কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নেন এবং পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

এ ঘটনায় ইতোমধ্যেই কক্সবাজার থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ভুক্তভোগী অন্যান্যদের অভিযোগগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাল্কহেড ডুবে সাগরে ভাসতে থাকা ৪ শ্রমিককে ৯৯৯ কলের পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


বাল্কহেড ডুবে সাগরে ভাসতে থাকা ৪ শ্রমিককে ৯৯৯ কলের পর উদ্ধার

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলস্বরূপ, চারজন শ্রমিক অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুততম সময়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

বুধবার (২২ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১০টা ১১ মিনিটের দিকে সন্দ্বীপ কুমিরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে রনি নামে একজন শ্রমিক ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান যে, তারা চারজন একটি পাথরবোঝাই বাল্কহেডযোগে সিলেট থেকে কক্সবাজার যাচ্ছিলেন। পাথরের ভার নিয়ে সন্দ্বীপ পার হয়ে যাওয়ার পর বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের কারণে বাল্কহেডের ভেতর পানি ঢুকতে শুরু করে এবং পানিতে ডুবে ইঞ্জিন বিকল হয়ে যায়।

আনোয়ার সাত্তার আরও বলেন, তারা চারজন শ্রমিক বিকল অর্ধডুবন্ত বাল্কহেড নিয়ে সাগরে ভাসছিলেন। ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত উদ্ধার করার জন্য কোস্টগার্ড কন্ট্রোলরুমে জানানো হয়।

তিনি জানান, সংবাদ পেয়ে সন্দ্বীপ কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সন্দ্বীপ থেকে প্রায় সাড়ে ৯ কিলোমিটার (৫ নটিক্যাল মাইল) দূরে গভীর সমুদ্র এলাকা থেকে ভাসমান অবস্থায় চার শ্রমিককে উদ্ধার করে।

পরে উদ্ধারকৃত শ্রমিকদের নিরাপদ স্থানে নিয়ে তাদের মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তিনি উল্লেখ করেন, পাথরবোঝাই বাল্কহেডটি সাগরে ডুবে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%