ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেন্দ্রীয় শিবির নেতা জিসান দল থেকে বহিষ্কার


কেন্দ্রীয় শিবির নেতা জিসান দল থেকে বহিষ্কার

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়া ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রেমের সম্পর্ক প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস এস এম ফরহাদ।

শনিবার (১৩ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।

এস এম ফরহাদ লেখেন, গত রাতে (১২ জুন) পুলিশ জিসানকে উদ্ধার করার পর থেকে আজ (শনিবার) দুপুর ১টা ৩০ পর্যন্ত ছাত্রশিবিরের কোনো প্রতিনিধিদল কিংবা জিসানের পরিবারের সদস্যদের তার সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি প্রশাসন। ফলে, জিসান এখনো পুলিশের জিম্মায় রয়েছে। এ কারণে নিখোঁজ সংক্রান্ত তার বিস্তারিত বক্তব্য জানার সুযোগ আমাদের হয়নি। ফলশ্রুতিতে, নিখোঁজ কিংবা অপহরণ সংক্রান্ত বিষয়ে পুলিশের বক্তব্য ছাড়া দ্বিতীয় কোনো সোর্স এখন পর্যন্ত আমাদের কাছে নেই।

আরও পড়ুন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড

ফরহাদ আরো জানিয়েছেন, জিসানের বিরুদ্ধে মামলা দায়েরকারী বিধবা নারী লিজা আক্তারের বড় বোন জানিয়েছেন, গতকাল বিকেলে ১৫-২০ জন পুলিশ বা প্রশাসনের লোক তাদের বাড়ি থেকে লিজাকে নিয়ে গেছে। এ সময় পরিবারের অন্য সদস্যদের তার সঙ্গে যেতে দেওয়া হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, লিজা ও তার বাবাকে এখনো পুলিশের জিম্মায় আইসোলেটেড অবস্থায় রাখা হয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আরও লেখেন, লিজার বড় বোন সাবিকুন্নাহার জানান, বাড়ি থেকে পুলিশ নিয়ে যাওয়ার সময় থেকে শুরু করে থানায় নেওয়া, মামলা দায়েরের প্রক্রিয়া এবং বর্তমান পরিস্থিতি— এসব বিষয়ের সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। কারণ, তিনি বা তার পরিবারের সদস্যরা পুলিশের জিম্মায় থাকা তার বোন লিজা ও তার বাবার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি। তবে তিনি জিসান এবং লিজার প্রেমের সম্পর্কের ব্যাপারে আগে থেকেই অবগত বলে জানিয়েছেন।

শেষে ফরহাদ লেখেন, সংশ্লিষ্ট কোনো পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারায় আমরা নিখোঁজ ঘটনার প্রকৃত রহস্য বা বাস্তবতা উদ্ঘাটন করতে সক্ষম হইনি। তবে প্রেমের সম্পর্ক প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একইসঙ্গে, কোনো ধরনের অপরাধ প্রমাণিত হলে ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কার দেওয়া হবে: ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কার দেওয়া হবে: ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের শ্রেষ্ঠ কৃষিবিদদের পুরস্কারের আওতায় আনা হবে।

তিনি শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত একটি আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৭ বছরে আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করা হয়েছে এবং কৃষি কর্মকর্তাদের উন্নয়ন নিয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার সরকার কৃষি কর্মকর্তাদের সম্মান দিয়ে ছিল। তারেক রহমানের সরকার কৃষি কর্মকর্তাদের জন্য সব ধরনের সুবিধা নিশ্চিত করবে বলেও জানান।

এছাড়া তিনি বলেন, তারেক রহমান বেশ কিছু মৌলিক বিষয়ে কাজ শুরু করেছেন। তিনি ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডসহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। কৃষিখাত সবচেয়ে ইতিবাচক সেক্টর হলেও, অনেক ক্ষেত্রে কৃষি এখন আর লাভজনক পেশা নয়। তাই সরকার এই খাতে প্রণোদনা বাড়ানোর কথা ভাবছে।

একই অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ঘোষণা করেন যে, আগামী ১ জুলাই থেকে ৪০ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ সময়ে ব্যাপক হারে কৃষক কার্ড দেয়ার কাজ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি দায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


অ্যাটর্নি জেনারেলকে নিয়ে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি দায়ের

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও ভিডিও পোস্ট করে অপপ্রচারের অভিযোগে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই জিডি করেন।

 

জিডির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (১১ জুন) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অবস্থানকালে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ফেসবুকে একটি চিঠি দেখতে পান। এ বি এম ইব্রাহিম খলিল নামের একজন আইনজীবীর ফেসবুক আইডি থেকে তার মানহানির উদ্দেশ্যে ওই চিঠিটি আপলোড করা হয়। চিঠিতে দাবি করা হয়, জানুয়ারি মাসে একটি মামলায় চুক্তিবদ্ধ হয়ে অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি অর্থ গ্রহণ করেছেন। অথচ তিনি গত ২৫ মে রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। নিয়োগের আগের সময়কাল উল্লেখ করে আর্থিক দুর্নীতির এমন তথ্য ছড়ানোকে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও পরস্পরবিরোধী বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

 

 

এ ছাড়া ওই চিঠিতে দেশের প্রধান বিচারপতি, চেম্বার জজ এবং আপিল বিভাগের কার্যধারা নিয়ে অসত্য তথ্য দেয়ায় বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জিডিতে অভিযোগ করা হয়। ফিরোজুর রহমান নামের এক ব্যক্তির কথিত স্বাক্ষর সংবলিত এই চিঠিটি কোনো দফতরে জমা দেয়ার প্রমাণ মেলেনি। মূলত বিচার বিভাগ ও অ্যাটর্নি জেনারেলকে হেয় করতে কিছু ভুঁইফোড় ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন পোর্টালে এটি ছড়ানো হচ্ছে।

 

জিডিতে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব নেয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন এবং এর আগে অনিয়মের অভিযোগে এই কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন। এই অপপ্রচারের পেছনে ওই চাকরিচ্যুতদের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিডিতে এই ঘটনার সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে কক্সবাজারের ডুলাহাজারায় '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' শীর্ষক কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

এই কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নারায়ণগঞ্জ জেলাসহ নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমের শুরু করা হয়।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' শীর্ষক কর্মসূচির মূল আয়োজন সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

এসময় আরো উপস্থিত ছিলেন- মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩; পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও; সংশ্লিষ্ট বন কর্মকর্তা; সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আরেকটি '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' শীর্ষক কর্মসূচি নারায়ণগঞ্জ জেলা সদরে অনুষ্ঠিত হয় যেখানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের 'বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের 'বিশ্বেশ্বর পোদ্দার ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান ২০২৬' এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

উক্ত ভবন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩; পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; ব্যবস্থাপনা পরিচালক, পানাম গ্রুপ; উপজেলা নির্বাহী অফিসার, সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি), সোনারগাঁও; এবং সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%