০২:৪৩ পি.এম
চলতি বছরে হজ পালন করা সবচেয়ে বয়স্ক হাজি হিসেবে পরিচিতি অর্জন করেছেন এমবা মারসিয়াহ। তিনি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেদিরি এলাকার একজন বাসিন্দা। তাঁর বর্তমান বয়স ১০৪ বছর।
জানা গেছে, তিনি ইন্দোনেশিয়ার ২০২৬ সালের হজ কাফেলার অংশ হিসেবে অনুমোদিত মোট ২ লাখ ২১ হাজার মুসল্লির মধ্যে একজন ছিলেন। মারসিয়াহ ২০২১ সালে হজের জন্য নিবন্ধন করেন এবং বহু বছর ধরে অর্থ জমিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি স্থানীয়ভাবে প্রচলিত খাবার বিক্রি করতেন এবং সেখান থেকে অল্প অল্প করে সঞ্চয় করতেন।
হজ মিডিয়া সেন্টারকে দেয়া একটি সাক্ষাৎকারে মার্সিয়াহ বলেন, "আমি ঐতিহ্যবাহী জাউ বিক্রি করি। আমি অল্প অল্প করে অর্থ জমিয়েছি। সেই অর্থগুলো আমি একটি পাত্রে জমিয়ে রাখতাম। যদি কোনো ঘাটতি হয়, আমার ছেলে তাতে যোগ করে দিত।"
আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান
দীর্ঘ সময়ের সঞ্চয়ের মাধ্যমে তিনি হজের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে সক্ষম হন। প্রথমদিকে তিনি এই বিষয়টি কাউকে জানাননি, এমনকি কাছের আত্মীয় বা প্রতিবেশীদেরকেও। পরে সঞ্চয় বৃদ্ধি পাওয়ার পর তিনি এই বিষয়টি প্রকাশ করেন।
১৯২১ সালের ১ জুলাই জন্ম নেয়া মারসিয়াহ এখন লাঠির সাহায্যে ধীরে হাঁটতে পারেন। তবে হজের বেশিরভাগ সময় তিনি হুইলচেয়ারের সাহায্যে চলাফেরা করেছেন। তিনি ২২ মে সকালে মক্কার উদ্দেশ্যে পৌঁছান, তাঁর ৬৭ বছর বয়সী মেয়ে মুইদাহর সঙ্গে।
ইন্দোনেশিয়ায় ১১২তম সুরাবায়া এমবারকেশন গ্রুপের প্রধান আবিসওয়াতুন নাধিরোহ হজের দ্বিতীয় দিনে জানান, মার্সিয়াহ সুস্থ আছেন এবং হজযাত্রার সকল কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছেন।
আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন