১০:৪৩ পি.এম
পাকিস্তানে সরকার বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি প্রদান করেছে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন উল্লেখ করেছে, এই অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে গত কয়েক বছর ধরে ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলস্বরূপ এ সুযোগ তৈরি হয়েছিল।
পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা বিদ্যমান। বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মাধ্যমে দু'দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার সহ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।
আরও পড়ুন: স্পিকার: দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন