০৩:১৮ পি.এম
চট্টগ্রামে ঘরের উপরে মাটি ধসে একটি শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফুল ইসলাম তানভীর (১০ মাস) ওই এলাকার বাগান বাড়ির বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।
আরও পড়ুন: বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণের কারণে পাহাড়ের কিনার থেকে ঘরের উপরে মাটি ধসে পড়ে। এসময় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করার পরও তার মৃত্যু ঘটে।
সীতাকুণ্ড থানার এসআই উত্তর কুমার রাজবংশী বলেন, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু ঘটে। বিষয়টি পুলিশ জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী দাফন সম্পন্ন করেন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার জানান, ভারী বৃষ্টির কারণে মাটি ধসে ঘরটির ওপর পড়েছে। ঘরটি একেবারেই কাঁচা ছিল। এতে ওই ঘরে থাকা ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন