০৪:৫৪ পি.এম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একটি বিদ্যালয়ের চার ছাত্রী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১ জুলাই) সিলেটের একটি বাস কাউন্টার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের উদ্ধার করা হয়।
জানা গেছে যে, ওই চার ছাত্রী ঠাকুরগাঁও থেকে সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষা করছিল। তাদের উদ্ধারে তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন, প্রলোভন দেখিয়ে যেন তাদের ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা।
পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সকালে ১০টার দিকে ওই চার ছাত্রী একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এর পর থেকে তারা আর বাড়ি ফেরেনি।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
সম্ভাব্য আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তারা কোথাও না পাওয়ায় পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানিয়েছেন, ‘কিছুক্ষণ আগে চার ছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টার থেকে উদ্ধার করা হয়েছে। তারা গোয়াইনঘাট যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিল। মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের সন্ধানে দিন-রাত এক করে কাজ করেছে।’
তিনি আরো জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, এর আগে তারা ঢাকায় গিয়েছিল। ধারণা করা হচ্ছে, একটি মানব পাচারচক্র প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন: ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন