০৮:০৩ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করে বলেছেন, সরকার গণভোটের দাবি থেকে সরে আসার ফলে জনগণ হতাশ ও আহত হয়েছে।
তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বর মোড়ে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত 'জুলাই পদযাত্রা' শেষে সমাবেশে এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অতীতের সরকার ভোট চুরি করতেন, তবে বর্তমান সরকার ভোটের ফলাফল চুরি করেছে। সরকার গণভোটের দাবি থেকে সরে আসায় জনগণ হতাশ ও আহত হয়েছে।
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
তিনি কর্মসংস্থান, বিদ্যুৎ সংকট, এবং নাগরিকদের নিত্যদিনের দুর্ভোগ নিয়ে সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, সরকার এক কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ছয় মাস পার হলেও এখন পর্যন্ত একটি কর্মসংস্থানও নিশ্চিত করতে পারেনি।
হাসনাত আবদুল্লাহ সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হোক। তিনি আরও বলেন, দিন দিন দেশে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে চলেছে। সরকার ইরান যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও বিদ্যুৎ সংকটের কার্যকর কোনো সমাধান দিতে পারেনি। ফলে সাধারণ মানুষের জীবন চলমান বিভিন্ন সংকটের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন