০৭:১৮ পি.এম
আফরোজা খানমক (রিতা)।
মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মন্ত্রী আফরোজা খানমকে। তাকে বিমান থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।
কালের কণ্ঠে মন্ত্রিসভার একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর
অন্যদিকে, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। রশিদুজ্জামানকে মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি প্রকাশিত হয়েছে।
এদিকে, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমানে মো. আব্দুল বারীর কাছে রয়েছে। তিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর, মুখ্য সচিব থাকবেন আব্দুল বারী।
মন্ত্রিপরিষদের পুনর্বণ্টনের অংশ হিসেবে আরো বেশ কিছু মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। সরকারে বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম। তিনিও এই পদে থাকবেন বলেও জানা গেছে।
আরও পড়ুন: যুক্তরাজ্যে আদালতের ঐতিহাসিক রায়: বাবার বিপুল সম্পদ নিয়ে ভাইয়ের বিরুদ্ধে তিন বোনের জয়
এদিকে, আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন