১০:৩৭ পি.এম
কঠিন সময়ে আত্মবিশ্বাস হারানো উচিত নয়—এই বার্তাটি ক্রিস্তিয়ানো রোনালদো খভিচা কাভারৎসখেলিয়াকে দিয়েছেন। পিএসজির জর্জিয়ান তারকার উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যে পর্তুগিজ মহাতারকা সতর্ক করেছেন, কঠিন সময় যেন নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ সৃষ্টি না করে।
রোনালদো তাঁর লেখায় উল্লেখ করেছেন, ‘ফুটবলের সবচেয়ে কঠিন লড়াইগুলো প্রায়ই সেসব, যা কেউ দেখতে পায় না। আমি জানি, এই অনুভূতি কেমন, কাভারা। তবে কখনো ভুলে যেয়ো না, কী তোমাকে এত দূর নিয়ে এসেছে। কঠিন একটা সময় যেন তোমাকে নিজের সামর্থ্য নিয়ে সন্দেহে না ফেলে। নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে রেখো। তোমার সেরাটা এখনো আসা বাকি।’
কাভারৎসখেলিয়া নিজেও ক্রিস্তিয়ানো রোনালদোর একজন বড় ভক্ত। তাই পর্তুগিজ মহাতারকার কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক বার্তা পাওয়া জর্জিয়ান উইঙ্গারের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ফুটবলের কঠিন সময়ে আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিয়ে রোনালদো তাঁকে মনে করিয়ে দিয়েছেন, তাঁর সেরাটা এখনো আসা বাকি।
আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন ভারতীয় হাইকমিশনার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন