০৭:৪১ পি.এম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২৫ ঘণ্টার পর ইসমাইল হোসেন (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা ঘাট এলাকার কিছু দূরে মরদেহটি ভেসে ওঠে। পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত তা উদ্ধার করেন।
নিহত ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের বাসিন্দা ইব্রাহীম খলিলের ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে ড. ইউনূসের বাড়ির গ্যারেজে আগুন, তদন্ত শুরু
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্র জানায়, গতকাল শনিবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০ থেকে ৮০ জন লোক নৌভ্রমণে মির্জাপুরে আসেন। বিকেল ৪টার দিকে ইসমাইল সহপাঠীদের সঙ্গে বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়।
খবর পাওয়ার পর মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রবিবার সকালে একবারে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।
মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, দ্বিতীয় দিনের উদ্ধার অভিযানের মধ্যে বিকেল পৌনে ৬টার দিকে হাটুভাঙ্গা ঘাট থেকে কিছু দূরে ইসমাইলের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা মরদেহকে উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুন: ভৈরবে চলন্ত বাসে ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন