১০:৫৪ এম
রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রুশ বাহিনী খারকিভের চুগুইভ শহরে হামলা চালায়। এই হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজন নিহত হয়েছে।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
গভর্নর বলেন, রাশিয়ার ড্রোন হামলার ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে।
কিয়েভ বলছে, ‘এসবে হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।’
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।
সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া অধিকারিত উভয় অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন