০৫:৫৬ পি.এম
কক্সবাজারের টেকনাফে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে টেকনাফ উপজেলা শহীদ মিনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাচ্ছে বিজিবি সদস্যদের টহল দিতে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও অপতৎপরতা ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পুলিশের বিশেষ অভিযান এবং বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে যান চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণ
কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জানান, নিষিদ্ধঘোষিত সংগঠনগুলো বিভিন্ন ধরনের বেআইনি কর্মকাণ্ড, বিশেষ করে মিছিল ও শোডাউনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে।
এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
জেলা প্রশাসক জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার এবং বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সহযোগিতা করা হচ্ছে এবং টেকনাফে পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য দায়িত্বে রয়েছেন।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন