০৬:২৫ পি.এম
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বর্তমানে স্বাভাবিক হয়ে গেছে। আজ মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টা থেকে সেখানে লঞ্চ সার্ভিস আবার চালু হয়েছে।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দুপুর ২টা থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) ওই নৌপথে সকল লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘বৈরী আবহাওয়ায় টানা ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসলে বিকেল ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।’
আরও পড়ুন: ১৫৭ বছরেও কুমারখালীতে ডাম্পিং স্টেশন গড়ে ওঠেনি, বর্জ্যের স্তূপে ভোগান্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন