০৯:৫২ পি.এম
মাদারীপুর জেলার সব খেলার মাঠ পুনরুদ্ধার করে খেলাধুলার উপযোগী করে তোলা হবে, এ তথ্য জানিয়েছেন মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
রোববার (১৬ আগস্ট) বিকেল বেলা কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে আয়োজিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন তালুকদার উল্লেখ করেন, “প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় পুরো মাদারীপুর জেলায় যতগুলো খেলার মাঠ রয়েছে, সেগুলো পুনরুদ্ধার করা হবে। মাঠগুলোকে আবার খেলাধুলার উপযোগী করে গড়ে তোলা হবে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।”
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি হলে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। তাই স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরি ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন