১১:১৪ পি.এম
আদ-দীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) এক ফেসবুক পোস্টে তিনি এই সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আমরা সকলেই গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করছি। ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক। এই ঘটনার প্রেক্ষিতে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে। তিনি এটিকে মোটেই সঠিক সিদ্ধান্ত বলছেন না।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
তিনি আরও সুষ্পষ্টভাবে লিখেছেন, তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হয়, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে। সে ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নিয়ে যে হাসপাতালটিকে ‘গরিবের হাসপাতাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং যা মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠান হয়ে উঠেছিল, আজ তার লাইসেন্স বাতিল করে দেয়া হলো। ফলে এর ক্ষতি শেষ পর্যন্ত জনগণেরই হলো।
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে জামায়াতের আমির তার ফেসবুক পোস্টে লিখেছেন, এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর পাশাপাশি নার্সিং কোর্সও এখানে চলছে। এ অবস্থায় তাদের গন্তব্য কোথায়? শিক্ষার্থী ও জনগণের স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। যদি কারও কোনো দোষ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিল করে তাকে বন্ধ করে দেয়া কাম্য নয়।
এর আগে, বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বার্তায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। তবে ওই বার্তাতে এক মাসের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তনে প্রতিষ্ঠানটিকে আপিল করার সুযোগ দেয়া হয়েছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন