০৭:৫৭ পি.এম
বরগুনা, ১৮ নভেম্বর ২০২৬ : জেলায় আজ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং সোনালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপনায় জাল নোট প্রচলন প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক।
সোনালী ব্যাংক পিএলসি’র বরগুনা শাখার সহকারি মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. জাহিদুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে জাল নোট সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন চিত্র উপস্থাপন করা হয়।
বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. এমদাদুল হক মন্তব্য করেন, "জালনোট সম্পর্কে জনসাধারণকে সচেতন হতে হবে। নোটের ডিজাইন, সুতা, জলছাপ, বৃত্ত প্রভৃতি বৈশিষ্ট্য সম্পর্কে সবাই কে সতর্ক থাকতে হবে।"
এ কর্মশালায় জেলার সকল ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন