১১:৫৮ এম
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে আজ একটি র্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা থেকে একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পরে ওই র্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নিয়ামতপুরে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীকে জরিমানা ডিএপি সার উদ্ধার
জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হবিগঞ্জ বিআরডিবি উপ পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, হবিগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং আরও অনেকে।
সভায় বক্তারা স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।
আরও পড়ুন: সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জিয়ানগরে ৫ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন