০৯:৩৯ পি.এম
২০৩০ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, এই প্রশ্ন নিয়ে ফুটবল দুনিয়ায় চলছেই জোর আলোচনা। কিন্তু সম্ভাবনার এই কল্পনাকে এক বাক্যে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও ৩৯ বছর বয়সী এই মহাতারকা নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাও। একই সঙ্গে এই আসরেই প্রথম ফুটবলার হিসেবে তিনি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে।
মেসির এই ধারাবাহিক পারফরম্যান্সের পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, ২০৩০ সালের বিশ্বকাপে কি দেখা যাবে তাঁর সপ্তম বিশ্বকাপ যাত্রা? তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া মন্তব্যে মেসি স্পষ্টভাবে সেই সম্ভাবনাকে নাকচ করে দেন।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তিনি বলেন, 'না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।'
২০৩০ সালে মেসির বয়স হবে ৪২ বছর। যদিও অতীতে তিনি বলেছেন, 'যতদিন শরীর সায় দেবে, খেলে যাব,' তবে বিশ্বকাপের মতো কঠিন মঞ্চে আরও একটি আসরে খেলা নিয়ে বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দেন তিনি।
বর্তমানে মেসির লক্ষ্য সম্পূর্ণভাবে চলমান বিশ্বকাপ ও ফাইনালের দিকে। তিনি বলেন, দল হিসেবে তারা ভালো অবস্থায় আছে, তবে প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।
তিনি বলেন, 'প্রতিপক্ষ যেই হোক, আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাই। এখানে কোনো ম্যাচই সহজ নয়।'
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন