০৭:১৫ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামার স্বাক্ষরে পৃথক দুটি নোটিশ দেওয়া হয়েছে।
মীর মোহাম্মদ শোয়াইব বরাবর দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে।
আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
অভিযোগের তদন্ত ও তদপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়।
অভিযোগটি বর্তমানে তদন্তাধীন।
এ অবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করা হয়েছে।
উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি বলে মনে করা হয়েছে।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
সুতরাং, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
অপরদিকে, আরিফ মুঈনুদ্দিন বরাবর নোটিশে উল্লেখ রয়েছে, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে।
অভিযোগের তদন্ত ও তদপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে।
অভিযোগটি এখনো তদন্তাধীন।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
এমতাবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে এবং ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন।
এ ছাড়া, ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করা হয়েছে।
উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি।
এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে নোটিশে।
আরও পড়ুন: মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজার বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন