১১:৪৩ পি.এম
ম্যাচের শুরুতে বার্সেলোনা বড় ধাক্কা খেয়ে দুই গোল হজম করে। তাদের পেনাল্টি মিসের হতাশাও ছিল। তবে হ্যান্সি ফ্লিকের দল হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে তারা তিন গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে।
রোববার (২২ নভেম্বর) ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে বার্সেলোনা ভিয়ারিয়ালকে ৩-২ গোলে পরাজিত করেছে। এই জয়ের ফলে তারা শীর্ষস্থান আরও মজবুত করেছে।
ম্যাচের পঞ্চম মিনিটে ত্রিনিদাদ ও টোবাগোর ফরোয়ার্ড তাহন বুকানারের গোলে ভিয়ারিয়াল এগিয়ে যায়। দুই মিনিট পর টানি ওলুওয়াসেয়ি ব্যবধান দ্বিগুণ করেন। ২০ মিনিটে লামিন ইয়ামাল পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি। তার শট পোস্টে লেগে ফিরে আসে।
আরও পড়ুন: গ্রিন ইউনিভার্সিটির মার্স রোভার টিম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন
বিরতির পর বার্সেলোনা আক্রমণের গতি বাড়াতে থাকে। ৬০ মিনিটে জেরার্দ মার্তিনের গোলে ব্যবধান কমে আসে। চার মিনিট পর ফের্মিন লোপেজ সমতা ফেরান। ৬৭ মিনিটে পাও নাভারোর আত্মঘাতী গোলে স্বাগতিকরা এগিয়ে যায়।
শেষ দিকে নাভারো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে ভিয়ারিয়াল ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে।
বার্সেলোনা ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: লাল কার্ড পেয়ে রেফারির মুখে জার্সি ছুড়লেন মেজর হাফিজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন